বাংলাদেশ–অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ
স্ট্রিম প্রতিবেদক

ইনজুরি সমস্যার কারণে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টেস্ট দল গঠনে বেশ চ্যালেঞ্জ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার (২৭ জুলাই) মিরপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হাবিবুল বাশার জানান, আসন্ন সিরিজের জন্য দল গোছানো বেশ কঠিন ছিল। তিনি বলেন, ‘আমাদের টিম টেস্টে অলমোস্ট ভালো শেপে ছিল। এই ফরম্যাটে সব ভালো প্লেয়ারদের নিয়ে সিরিজের জন্য তৈরি ছিলাম। কিন্তু শেষ মুহূর্তে ইনজুরির কারণে বেশ কিছু পরিবর্তন করতে হয়েছে।’
বাশার আরও বলেন, খেলাধুলায় এমনটা হয়ে থাকে এবং পরিকল্পনা সবসময় সফল হয় না। তবে সেরা সম্ভাব্য দল নিয়েই ভালো লড়াইয়ের আশা রাখছেন তিনি।
উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের চোট প্রসঙ্গে প্রধান নির্বাচক জানান, চিকিৎসকের প্রতিবেদন অনুযায়ী তাঁর ইনজুরি গুরুতর ছিল না, কিন্তু ব্যথা না কমায় তাঁকে বাদ দেওয়া হয়েছে।
অন্যদিকে পেসারদের কাজের চাপ বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রসঙ্গে তিনি জানান, জিপিএস ট্র্যাকারের মাধ্যমে সবার ম্যাচ এবং ফিটনেস নিয়মিত তদারকি করা হচ্ছে এবং ট্র্যাকিং ডিভাইসের প্যারামিটার ধরে সব কিছু মনিটর করা হয়।
নাহিদ রানার ইনজুরি প্রসঙ্গে হাবিবুল বাশার বলেন, খেলোয়াড়দের ইনজুরি হলে আসলে কিছু করার থাকে না। নাহিদকে মাঠে নামানোর আগে ফিজিওর কাছ থেকে ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল। তাঁর মতে, ফাস্ট বোলাররা বোলিং করবে আর ইনজুরি হবে না—এমনটি হওয়া বেশ কঠিন।
লিটনের পরিবর্তে জাকের আলীর অন্তর্ভুক্তি নিয়ে হাবিবুল বাশার বলেন, জাকের আগে টেস্ট দলের নিয়মিত সদস্য থাকলেও ফর্মহীনতায় ভুগছিল। নিবিড় পর্যবেক্ষণে রাখার পর হাই পারফরম্যান্স (এইচপি) ম্যাচে ভালো করায় তাকে আবার সুযোগ দেওয়া হয়েছে।
ব্যাকআপ হিসেবে থাকা মহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে পরিকল্পনা জানতে চাইলে তিনি জানান, ভবিষ্যতে সে যেন আরও ভালো সুযোগ পায় সেজন্য তাকে হাই পারফরম্যান্স দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হচ্ছে।
সৌম্য সরকারের ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ওপেনিং পজিশনের কথা মাথায় রেখেই সৌম্যকে নেওয়া হয়েছে। যেহেতু মাহমুদুল হাসান জয় বর্তমানে ভালো ফর্মে নেই এবং ঘরোয়া ক্রিকেটে সৌম্য ভালো করছে, তাই তাকে দলে নেওয়া হয়েছে।

বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে নতুন মিশনে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দীন। সোমবার (২৭ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ শেষ হতেই ফিরছে ইউরোপীয় ক্লাব ফুটবল। এরই মধ্যে জমে উঠেছে দলবদলের বাজার। রদ্রি, ভিনিসিউসসহ বড় তারকাদের ভবিষ্যৎ নিয়ে চলছে জোর আলোচনা। নতুন মৌসুম সামনে রেখে দল গোছাতে ব্যস্ত শীর্ষ ক্লাবগুলো। আগামী আগস্টের মাঝামাঝি থেকে শুরু হবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের নতুন মৌসুম।
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপের সোনালি ট্রফিটা হাতছোঁয়া দূরত্বে ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অধরাই থেকে গেছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের এক সপ্তাহ পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন দলটির বিশ্বকাপ ও কোপা আমেরিকাজয়ী কোচ লিওনেল স্কালোনি।
৮ ঘণ্টা আগে
আগস্টে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ইনজুরির কারণে প্রায় এক বছর পর দলে ফিরেছেন জাকের আলী অনিক।
২৬ জুলাই ২০২৬