স্ট্রিম সংবাদদাতা

ঢাকার অদূরে সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে বিস্ফোরণের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলেন, মানিকগঞ্জের সিংগাইর থানা এলাকার পূর্ব ভাকুম গ্রামের নুরুল ইসলাম (৫২) ও সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার মো. সজীব (৩২)।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, হামলার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে এনসিপির সমাবেশস্থলে বোমার বিস্ফোরণ হয়। এতে চারজন আহত হন। পরে রাতেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে সাভার মডেল থানায় মামলা করেন এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ। এজাহারে বিস্ফোরণের পেছনে কোনো নিষিদ্ধ গোষ্ঠীর সংঘবদ্ধ সংশ্লিষ্টতা থাকতে পারে বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, নুরুল ও সজীব সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন। এর মধ্যে নুরুল সিংগাইর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাড়াও উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। আর সজীব যুবলীগের কর্মী।
ঢাকা জেলার এসপি শামীমা পারভীন জানান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।

.png)

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
৩ মিনিট আগে
বছরজুড়ে সংস্কারের পরও সাতক্ষীরার ৬৮৩ কিলোমিটারের বেড়িবাঁধ নিয়ে শঙ্কা কাটছে না। নদীর জোয়ার-ভাটা, প্রবল স্রোত ও প্রাকৃতিক দুর্যোগে বাঁধটির কোথাও ধস, ফাটল ও ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।
১৪ মিনিট আগে
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। শুক্রবার (২১ আগস্ট) পৃথক বার্তায় তাঁরা এই শুভেচ্ছা জানান। দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি হিসেবে নতুন রাষ্ট্রপতির
১ ঘণ্টা আগে
বিএনপি সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও ছয় সদস্য। শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নেন– ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত। আর প্রতিমন্ত্রীর শপথ
১ ঘণ্টা আগে