স্ট্রিম প্রতিবেদক

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশে বোমার বিস্ফোরণ হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড-সংলগ্ন ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। তারা হলেন, শাহীন খন্দকার (৩০), মো. জসিম (২৬), শাহাদাত হোসেন (৪০) ও ইমরান হোসেন। আহতরা সাভারের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেন, সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় বোমা হামলায় আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. হাসান বলেন, ‘আমরা চার রোগী পেয়েছি। এর মধ্যে পায়ে একজনের গুরুতর আঘাত রয়েছে। তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে অস্ত্রোপচারের জন্য পাঠানো হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীরা বোমা বিস্ফোরণের কথা বলেছেন। তাদের এক্স-রেসহ বাকি পরীক্ষা করার পর বিস্তারিত জানানো যাবে।’
বিস্ফোরণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেন। পরে সাভার মডেল থানার সামনে তারা অবস্থান নেন।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, সমাবেশে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণ ঘটায়।

তিনি জানান, বিস্ফোরণের সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে রাতে ব্রিফিং করেন ঢাকা জেলার এসপি শামীমা পারভীন। তিনি বলেন, এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। খবর পেয়ে আমি ঢাকা থেকে চলে এসেছি। এনসিপির কর্মসূচি উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। পদযাত্রায় নিরাপত্তা দিয়ে সাভার পর্যন্ত আনা হয়েছে। বক্তব্য শুরুর পর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে পুলিশ সদস্যরা নাহিদ ইসলামসহ নেতাদের নিরাপত্তা দিয়ে সরিয়ে নিয়েছে।
ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, ঢাকা উত্তরের অতিরিক্ত এসপি জাহাঙ্গীরকে কমিটির প্রধান করেছি। এছাড়া অতিরিক্ত এএসপি ঈষাণ (সাভার সার্কেল) ও সাভার মডেল থানার ওসি নূর মোহাম্মদকে সদস্য করেছি। তারা প্রয়োজন মনে করলে তদন্তে আরও সদস্য যুক্ত করতে পারবেন।
এসপি আরও বলেন, ঘটনার সময়ে তৎক্ষণাৎ বিদ্যুৎ চলে যায়। আমরা সবকিছুকে সন্দেহে রাখছি। বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়েও তদন্ত করা হবে।

দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস। একই সঙ্গে দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুটি পৃথক বিবৃতিতে এ আহ্বান জানান তারা। বিবৃতিতে ইসলামী আ
২ ঘণ্টা আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে
২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে