স্ট্রিম প্রতিবেদক

শিশু রামিসা হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছে তার সহপাঠী ও এলাকাবাসী। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর রাজধানীর পল্লবীতে রামিসার বাসার সামনে কর্মসূচিতে তারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
রামিসা পপুলার মডেল হাইস্কুলের ছাত্রী ছিল। স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং ‘বি-১১ যুব সমাজ কল্যাণ সোসাইটি’র সদস্যরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। রামিসার সহপাঠীদের হাতে ‘জাস্টিস ফর রামিসা’ এবং ‘এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটার প্রতিশ্রুতি চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
রামিসার সহপাঠী নুসরাত বলে, ‘রামিসা তো নিজের বাসার সামনেই খেলাধুলা করছিল। এখন আমরা নিজের বাসায় ঘুমাতেও ভয় পাই, আমাদের কোনো নিরাপত্তা নাই।’
জনগণের এই ক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পপুলার মডেল হাইস্কুলের শিক্ষক ইসমাইল বলেন, ‘বিচারে দেরি কেন হচ্ছে? সোহেল সব স্বীকার করেছে। এখনই বিচার করা হোক। চার দিন হয়ে গেছে। কিন্তু কোনো বিচার হচ্ছে না? আজ রামিসার সঙ্গে হয়েছে, কাল আমার মেয়ের সঙ্গে হতে পারে। যদি সরকার বিচার করতে না পারে, তবে আমরাই বিচার করব।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নাসিম বলেন, ‘চার দিন হয়ে গেলেও বিচার নেই। সব প্রমাণ হয়ে গেছে। তবুও তদন্ত বা রিমান্ডের কী প্রয়োজন? হাজার মানুষ এই নির্মমতার সাক্ষী। আইনের কোনো ফাঁকফোকর আমাদের দরকার নেই। এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড যেন আর কখনো না ঘটে, সেজন্য খুনি সোহেলের দৃষ্টান্তমূলক ও দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।’

.png)

সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফেসবুক। সেখানে প্রতিবাদ ও সংহতির ডিজিটাল ভাষা হয়ে উঠেছে নব্বই দশকের বিখ্যাত ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি।
১৮ মিনিট আগে
কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
শেয়ারবাজারে কারসাজি, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালের কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে