স্ট্রিম সংবাদদাতা

ভারতে চলমান আন্দোলনটি অভ্যুত্থানের দিকে যাবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যুত্থান দিনে দিনে বড় হয়েছে, কিন্তু ওইখানেরটা (ভারত) একটু কমার সম্ভাবনা দেখতেছি।’
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, ভারতের আন্দোলনটি অভ্যুত্থানের দিকে যাবে কি না, তা নিয়ে আমি সন্দিহান। বিজেপি একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং ডানপন্থী রাজনৈতিক দল। তাদের অবস্থাটা কী? যেমন রাহুল গান্ধীকে যেভাবে চ্যাংদোলা করে নিয়ে গেল, এটার ইমপ্যাক্ট পজিটিভ হবে না নেগেটিভ হবে, এই বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় অথবা চায়ের দোকান বা অন্য কোথাও তর্ক করতে গিয়ে ধাক্কাধাক্কির পর্যায়ে চলে যাচ্ছে।
এ ছাড়া বিএনপি সরকারের বিশ্ববিদ্যালয় পলিসি নিয়েও কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, বিএনপি সরকারের একটি পলিসি নেওয়া উচিত। যেখানে সেখানে দোকান খোলার মতো এত বিশ্ববিদ্যালয় না খুলে, যে বিশ্ববিদ্যালয়গুলো বর্তমানে আছে সেগুলোকে কীভাবে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায়, গবেষণাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরিত করা যায়, সেদিকে তাদের নজর দেওয়া উচিত।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে এখানে প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। অথচ ছেলেদের এবং মেয়েদের জন্য রয়েছে মাত্র একটি করে হল, যেখানে ছেলেদের হলে মাত্র ১২০-১৫০ জন এবং মেয়েদের হলে ২০০ জনের মতো থাকার ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের যদি সকালে ক্লাস শেষে আবার শহরের মেসে গিয়ে গাদাগাদি করে থাকতে হয়, তবে একটি সাধারণ স্কুল-কলেজের সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের তফাত কোথায় রইল?
অনুষ্ঠানে জাতীয় ছাত্র শক্তি ও এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

.png)

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয়’ ২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মুঠোফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
১৪ মিনিট আগে
রাজধানীর শেওড়াপাড়ার এনার্জি প্লাস লিমিটেডের সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার জন্য অন্তত এক শ গাড়ির সারি। প্রধান সড়কেই গাড়ি দাঁড় করিয়ে অপেক্ষা করছেন চালকেরা। কখন গ্যাস মিলবে সেই তাড়া তাদের।
২৭ মিনিট আগে
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে ৮৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ ঘণ্টা আগে