স্ট্রিম প্রতিবেদক

এক মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বেড়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি মাসে দ্বিতীয় দফায় ২১২ টাকা বাড়িয়ে নতুন মূল্য ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে। আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হওয়া এই রেকর্ড মূল্যবৃদ্ধির পেছনে মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালির জাহাজ চলাচল সংকটকে দায়ী করেছে সংস্থাটি।
হিসাব অনুযায়ী, গত মার্চ মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। এপ্রিলের শুরুতে তা একলাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়। আজ আবারও ২১২ টাকা বাড়ানোয় এক মাসের ব্যবধানে সিলিন্ডারপ্রতি মোট ৫৯৯ টাকা বাড়ল। বিইআরসির নতুন ঘোষণায় প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা, যা আগে ছিল ১৪৪ টাকা ৪ পয়সা। অর্থাৎ কেজিতে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা।
একই সঙ্গে পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৯ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের মতোই ৭৭৬ টাকা ৫০ পয়সায় অপরিবর্তিত রাখা হয়েছে।
বিইআরসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে সংকট তৈরি হয়েছে। ওই অঞ্চলে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় বিকল্প পথে গ্যাস আমদানিতে সময় ও জ্বালানি খরচ বেড়েছে। এর পাশাপাশি বিমা ও নিরাপত্তা ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে সাময়িকভাবে জাহাজভাড়া ও ট্রেডারস প্রিমিয়াম চার্জ টনপ্রতি ২৫০ মার্কিন ডলারে পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এপ্রিল মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য (সৌদি সিপি) টনপ্রতি ৭৮২.৫০ ডলার এবং ডলারের বিনিময় মূল্য ১২২ টাকা ১৪ পয়সা ধরে নতুন এ দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে বিইআরসি প্রতি মাসেই দাম নির্ধারণ করলেও তদারকির অভাবে খুচরা পর্যায়ে ভোক্তাদের নির্ধারিত দামের চেয়ে ১০০ থেকে ২০০ টাকা বেশি দিতে হয় বলে অভিযোগ রয়েছে।

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
৩ ঘণ্টা আগে