
সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস। সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্টিভেন রড্রিগেস বলেন, ‘শুধু নির্বাচন কমিশন বা সরকার নয়, সুশীল সমাজ, সাধারণ মানুষসহ সবার সম্মিলিত চেষ্টায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হবে।’
এর আগে সিইসি, নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের মধ্যে ‘আন্তরিক ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে জানান স্টিভেন রড্রিগেস।
চলতি বছরের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সফলতার জন্য সিইসিকে অভিনন্দন জানান রড্রিগেস। তিনি বলেন, ‘বাংলাদেশে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই নির্বাচন দেশের ভবিষ্যতের পথ তৈরি করেছে।’
নির্বাচন কমিশনের সঙ্গে ইউএনডিপির সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। স্টিভেন রড্রিগেস বলেন, ‘আমরা এই কমিশনের অংশীদার হতে পেরে গর্বিত। নির্বাচন আয়োজন ও ব্যবস্থাপনা পুরোপুরি নির্বাচন কমিশনই করেছে। তবে আমরা এবং আরও কয়েকটি দাতা সংস্থা সহায়তা করেছি।’
রড্রিগেস জানান, এই সহায়তার ক্ষেত্রে ইউএনডিপি জাতিসংঘের অন্যান্য সংস্থা—ইউএন উইমেন, ইউএনওডিসি ও ইউনেসকোর সঙ্গে সমন্বয় করে কাজ করেছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও সহায়তার বিষয়ে রড্রিগেস জানান, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং নির্বাচনে ইউএনডিপি ও জাতিসংঘের অন্যান্য সংস্থা কীভাবে আরও সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। তবে কখন এবং কোথায় সহায়তা নেওয়া হবে, সে সিদ্ধান্ত কমিশন নেবে।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
২ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
২ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে