খাতায় হাজিরা থাকলেও কর্মকর্তারা অনুপস্থিত, প্রতিমন্ত্রীর ক্ষোভ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নারায়ণগঞ্জ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৫: ০৪
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সংগৃহীত ছবি
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সংগৃহীত ছবি

কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি সত্ত্বেও হাজিরা খাতায় সই দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের খানপুর এলাকার তিনটি সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।

এ সময় দুটি সার্কেল অফিসে কর্মকর্তা ও কর্মচারীদের অনুপস্থিত দেখতে পান তিনি। তবে অফিসের হাজিরা খাতায় অনেকের স্বাক্ষর আগে থেকেই দেওয়া ছিল। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীরা অনুপস্থিত থাকা সত্ত্বেও অনেকের হাজিরা দেওয়া। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সরকারি দায়িত্ব পালন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। তাঁদের সেবা দেওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দয়া নয়, দায়িত্ব। সময়মতো অফিসে উপস্থিতি, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে।

অফিসের নিরাপত্তাব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি জানান, বেশ কয়েকজন নারী কর্মকর্তা একই সঙ্গে প্রশাসনিক ও বিচারিক দায়িত্ব পালন করছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনে পাওয়া অনিয়মের তথ্যের ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কেবল শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াই যথেষ্ট নয়; সরকারি সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত