জামালপুরে গৃহবধূ ধর্ষণে ৩ জনের মৃত্যুদণ্ড

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১৫: ২১
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা। ছবি: সংগৃহীত
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা। ছবি: সংগৃহীত

জামালপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।

রায়ে একই ঘটনার অপহরণ মামলায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া আসামিরা হলেন– সদরের রশিদপুর ভাটিপাড়া এলাকার ছাত্তার আলী (৪০), কয়ড়ারপাড় এলাকার আব্দুল মালেক (৪২) ও মো. আনু (৩০)।

রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক সাংবাদিকদের বলেন, আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে এই রায় দিয়েছেন। রায়ে বাদী সন্তুষ্ট।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে নিজবাড়ি থেকে আসামিরা ওই গৃহবধূকে তুলে নিয়ে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়েছিলেন তারা। পরদিন ভুক্তভোগী স্থানীয়দের বিষয়টি জানালে, তাদের পরামর্শে মামলা করেন তিনি। তদন্ত শেষে পুলিশ আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত