চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু, সংগ্রহকারী প্রথম প্যানেল ‘দ্রোহ পরিষদ’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববার সকাল থেকে শুরু হওয়া চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
রাজনৈতিক দলগুলোর ঐকমত্য গোটা বিশ্বের জন্যই অনন্য দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে দেশের রাজনৈতিক দলগুলো ঐক্যমতের পথে যে অগ্রগতি অর্জন করেছে তা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি স্পষ্ট করে জানান, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে ‘জাতি
বাগেরহাটে অফিস-আদালতে তালা, তিন দিনের হরতাল শুরু কালবাগেরহাটে পূর্ব ঘোষণা অনুযায়ী টানা তিন দিনের হরতাল শুরু হচ্ছে কাল। তবে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ব্যবসায়ীদের অনুরোধে সকাল-সন্ধ্যা হরতালের পরিবর্তন করে ঘোষণা করা হয়েছে নতুন সময়সূচি।
কুষ্টিয়ায় বাবা-মায়ের কবরে শায়িত হবেন ফরিদা পারভীনরাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফরিদা পারভীন। কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর গোরস্থানে তাঁর জন্য কবর প্রস্তুত করা হয়েছে।
রাজবাড়ীতে ‘নুরাল পাগলার’ মরদেহে পেট্রোল ছিটানো ব্যক্তি গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও মরদেহ উঠিয়ে পোড়ানোর ঘটনায় মরদেহে পেট্রোল ছিটানো ব্যক্তি নজরুল ইসলাম নজিরকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বরপাড়ার আকবর শেখের ছেলে।
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় কাল থেকে সাক্ষ্যগ্রহণজুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষ হয়েছে। আগামীকাল সোমবার এ মামলায় সাক্ষ্যগ্রহণ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজর
ভাঙ্গায় চলছে মহাসড়ক-রেল অবরোধ, মাঠে যৌথবাহিনীরোববার সকাল ছয়টা থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-বেনাপোল রেলপথ আটকে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন দেশের ২১টি জেলার যাত্রী ও যানবাহন চালকেরা।
মার্কিন স্বীকৃতি পেল গ্লোব বায়োটেকের উদ্ভাবিত ‘বঙ্গভ্যাক্স’গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা-প্রতিরোধী টিকা ‘বঙ্গভ্যাক্স’ যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব অধিদপ্তর থেকে পেটেন্ট লাভ করেছে। রোববার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটি বলছে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ওষুধশিল্পে মেধাস্বত্ব (পেটেন্ট) লাভ করেছেন তাঁরা
নির্বিঘ্নে পূজা উদযাপন করতে সব ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টাউপদেষ্টা বলেন, পূজায় যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য আমাদের যা করা প্রয়োজন তা করব৷ সবাই যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পূজা করতে পারে আমরা সে ব্যবস্থা করব৷ এটার পবিত্রতা রক্ষার্থে আমরা সব ব্যবস্থা নেব৷
ইনু-হানিফসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশজুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এজন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
স্বামীকে হত্যা করে স্ত্রীকে ধর্ষণ, পালাতে গিয়ে আটক অভিযুক্তপাওনা টাকা তোলার জন্য তিন দিন আগে কক্সবাজার শহরে পূর্বপরিচিত বিরেল চাকমার ভাড়া বাসায় উঠেছিলেন রঞ্জন চাকমা ও তাঁর স্ত্রী। সেখানেই স্বামীকে হত্যার পর ‘ধর্ষণ’ করা হয় রঞ্জন চাকমরা স্ত্রীকে।
কারাগারে যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর চিন্তা করছে সরকারউপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র প্রতিদিন উদ্ধার হচ্ছে৷ পুরস্কার ঘোষণার মধ্যে দিয়ে প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে৷ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে৷ দুই বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে কারও কোন অভিযোগ ছিল না৷ জাতীয় নির্বাচনেও আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে৷
ফরিদপুরে মহাসড়ক অবরোধের ‘প্রধান সমন্বয়ক’ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারফরিদপুরের ভাঙ্গায় টানা তিন দিনের মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণার প্রধান সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজকের মধ্যে রাস্তা না ছাড়লে আইন প্রয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টাউপদেষ্টা বলেন, এটা নিয়ে আসলেই যদি তাদের ক্ষোভ থাকে তাহলে সেটা প্রোপার চ্যানেলে জানানো প্রয়োজন ছিল৷ কিন্তু এটাকে কেন্দ্র করে জনভোগান্তি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়৷ এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার? অথচ তারা লাখ লাখ লোককে জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না।
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি বাস্তবায়ন প্রয়োজন: প্রেস সচিবসাংবাদিকদের সার্টিফিকেশন ব্যবস্থার ওপর জোর দিয়ে তিনি বলেন, যেভাবে অপসাংবাদিকতা বেড়ে যাচ্ছে, নৈতিকতা না মেনে যেকোনো তথ্য প্রতিবেদন আকার ছড়িয়ে দেওয়া হচ্ছে তাতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার নিন্দা জানালো সরকারলন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার। শনিবার (১৪ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকার এক বিবৃতিতে এই নিন্দা জানায়।
সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় বিএনপির বহিষ্কৃত নেতা সাহাব উদ্দিন গ্রেফতারসিলেটের বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূলহোতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে সিলেট কোতোয়ালী থানাধীন কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।