ওয়াকিটকিতে দেওয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেপ্তারচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যদের উদ্দেশে ওয়াকিটকিতে কমিশনার হাসিব আজিজের দেওয়া একটি বক্তব্য ফাঁস করে দেওয়ার অভিযোগে অমি দাশ নামে এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ।
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাপুলিশের সাবেক মহাপরিচালক (আইজি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোড ডাইভারশন: কেমন ফল পাচ্ছে ঢাকাবাসীরাস্তা মেরামত, নির্মাণকাজ, দুর্ঘটনা, বিশেষ অনুষ্ঠান অথবা যানজট নিয়ন্ত্রণে দেওয়া হয় রোড ডাইভারশন। গত এক বছরে রাজধানীর বিভিন্ন সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে। যানজট কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ।
সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্তদায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
গত ১ বছরে রাষ্ট্রপতিকে ঘিরে যত আলোচনানেই কোনো লিখিত নির্দেশনা। তবু বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানো হচ্ছে। শুধু মিশনই নয়, ছবি সরানোর তালিকায় রয়েছে কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবনও। গত কয়েক মাস ধরে ‘জিরো পোর্ট্রেট’ বা কোনো ছবি না রাখার নীতি অনুসরণ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র
চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হয়নি: উপজেলা প্রশাসনচট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। গতকাল রোববার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের বক্তব্যে ক্ষোভ, সংগঠনগুলোর প্রতিবাদচিকিৎসকদের নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিওএ)। একই সঙ্গে সংগঠনটি ওই বক্তব্য পুনর্বিবেচনা ও ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে।
জামায়াতের সেমিনারে শিশির মনিরজনগণের ইচ্ছাই জুলাই সনদের আইনি ভিত্তিবাংলাদেশের জনগণের ইচ্ছার সরাসরি প্রতিফলনই জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি ভিত্তি। ‘জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয়’ শিরোনামের এক সেমিনারে আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ কথা বলেছেন।
বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনশেবাচিমে ফের আন্দোলনকারী ও কর্মচারী মুখোমুখি, ইটপাটকেলে নিক্ষেপআন্দোলনকারীরা হাসপাতালের সামনে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসনের (ডিসি) কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যান।
মহাখালীতে পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণেআগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানের পর এ বিষয়ে জানানো হবে।
স্মারকলিপি দেওয়া নিয়ে উত্তেজনামাইলস্টোনে নিহত প্রত্যেকের পরিবারকে ৭ কোটি টাকা করে ক্ষতিপূরণের দাবিনিহত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যেকের পরিবারকে মোট ৭ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। এর মধ্যে সরকারের কাছে ৫ কোটি ও স্কুল কর্তৃপক্ষকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন তারা। অন্যদিকে আহত শিক্ষার্থীদের পরিবার প্রত্যেকে মোট ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
জুলাই সনদের চূড়ান্ত খসড়াবিচার বিভাগ সংস্কারের কোনো প্রস্তাবেই দ্বিমত নেই রাজনৈতিক দলগুলোরঐকমত্য কমিশনের পক্ষ থেকে বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে প্রধান বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা এবং তাঁর এখতিয়ার বাড়ানো, বিচারকদের পালনীয় আচরণবিধি, বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠাসহ
রাজশাহীর অনিন্দ্য ও তাঁর দুই সহযোগীকে পাঁচ দিনের রিমান্ডদুই সহযোগীসহ অনিন্দ্যকে আটকের পর শনিবার রাতেই নগরের বোয়ালিয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ।
৩২ নম্বরে রিকশাচালককে গ্রেপ্তারের বিষয়ে ওসির কাছে ব্যাখ্যা তলবগত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে এলে আটক করা হয় রিকশাচালক আজিজুর রহমানকে। তাকে গত এপ্রিলে দায়ের হওয়া একটি মামলায় আসামি করে পরদিন আদালতে সোপর্দ করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পর ডিএমপি বলছে, ওই ব্যক্তিকে কোনও হত্যা মামলার আসামি করা হয়নি।
নীরবেই রাষ্ট্রপতির ছবি সরিয়েছে মিশনগুলোবিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরাতে আনুষ্ঠানিকভাবে লিখিত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে গেল কয়েক মাস ধরে ‘জিরো পোর্ট্রেট’ নীতি বা কোনো ছবি না রাখার সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে।
অসুস্থ হয়ে হাসপাতালে ফারুকী, এখন আশঙ্কামুক্তকক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।
ঢাকায় সকাল থেকে বৃষ্টি, বিভিন্ন জায়গায় জলাবদ্ধতাবঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য এলাকায় সোমবার (১৮ আগস্ট) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।