সিলেটের সাদাপাথরে লুটপাটপাথর-বালু লুটের সঙ্গে প্রশাসনের যোগসাজশ খতিয়ে দেখবে তদন্ত কমিটিএকই সময়ে বালু-পাথর খেকোদের বিরুদ্ধে জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় পাথর বহনকারী বেশ কয়েকটি নৌকা ভাঙচুর ও উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়।
জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না—অঙ্গীকারনামায় কঠোর শর্তআজ বুধবার (১৩ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদ পাঠানোর কথা থাকলেও তা দেওয়া হয়নি। কমিশনের একটি সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরবেন। তখন তাঁর হাতে জুলাই সনদের খসড়া তুলে দেওয়া হবে। এরপর রাজনৈতিক দলগুলোর কাছে খসড়ার কপি পাঠানো হবে।
সরকারকে ১ মাসের সময় দিয়ে রাস্তা ছাড়লেন এমপিওভুক্ত শিক্ষকেরাশিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সাক্ষাতের পর বাড়ি ভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর আশ্বাস পেয়েছেন জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা এমপিওভুক্ত শিক্ষকেরা। ওই আশ্বাস বাস্তবায়নের জন্য সরকারকে এক মাসের সময় বেঁধে দিয়ে রাস্তা ছেড়েছেন তাঁরা।
যশোরে গভীর রাতে ডেকে নিয়ে আ.লীগ কর্মীকে গলা কেটে হত্যারেজাউল ইসলামের নামে চাঁদাবাজি ও দখলদারিত্বের একাধিক মামলা রয়েছে। এ ধরনের ঘটনার জেরে এই হত্যাকাণ্ডটি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।
রবি শিক্ষার্থীদের ‘রেল ব্লকেড’আটকা পড়েছে ঢাকা-উত্তরাঞ্চলের ৬ ট্রেন, সিডিউল বিপর্যয়ের শঙ্কাউভয়প্রান্তে ছয়টি ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে পাঁচটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন রয়েছে। এতে বিপর্যয়ের মুখে পড়তে পারে ঢাকার সঙ্গে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেল যোগাযোগে সিডিউল।
প্রেসক্লাবে শিক্ষকদের সমাবেশ, যানজট-ভোগান্তিবেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে সমাবেশ করছেন শিক্ষকেরা। তাঁদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা প্রদান এবং সর্বজনীন বদলি।
দেশের ওষুধ শিল্প নিয়ে উদ্বেগ জানালেন মির্জা ফখরুলবাংলাদেশের ওষুধ শিল্প নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের অস্বচ্ছ ও একপেশে নীতিসহ কিছু বিষয়ে নিষ্ক্রিয়তা এ খাতে ঝুঁকি তৈরি করেছে।
যতীন সরকার মারা গেছেনস্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার (৯০) মারা গেছেন। আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ডাকসু নির্বাচনে সাবেক ছাত্রলীগ নেতার প্রার্থিতা, যা বলছে শিক্ষার্থীরাঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থিতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে আলোচনার ঝড়। ফেসবুক পোস্টের মাধ্যমে প্রার্থিতার বিষয়ে নিশ্চিত করেন জুলিয়াস সিজার।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালুর উদ্যোগবাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই ভিসা চালু হলে দেশটিতে অধ্যয়নরত হাজার হাজার শিক্ষার্থী উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ পাবে। খবর বাসসের।
গণতন্ত্রকে শক্তিশালী করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টা বলেন, আমাদের একটি সুস্পষ্ট লক্ষ্য, একটি বিস্তারিত পরিকল্পনা এবং এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প রয়েছে। শক্তিশালী ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে আমাদের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন দরকার।
‘হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চাইল সরকারদ্রুত বিস্তার লাভ করতে থাকা বৈশ্বিক হালাল পণ্যের বাজারে প্রবেশের লক্ষ্যে ‘হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ গড়ে তুলতে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরের একটি হোটেলে মালয়েশিয়ার হালাল শিল্প খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই আবেদন জানান প্রধান উপদেষ্টা অধ্যাপ
ইসরায়েলের সঙ্গে মিলে কোটি কোটি টাকা খরচায় গুপ্তচরবৃত্তি করেছে আ. লীগইসরায়েলের সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার নিজেদের কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখতে ইসরায়েল থেকে গোপনে নজরদারি প্রযুক্তি কেনে। এই নজরদারি প্রযুক্তি কেনায় তৎকালীন সরকার ব্যয় করে প্রায় ২৩১১ কোটি টাকা।
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর: দ্বিতীয় দিনে যা যা হলোঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থান করছেন। গতকাল সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছান।
জাতিসংঘ পদক পেল বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্টপ্রধান অতিথির ভাষণে বিনতো কিটা বাংলাদেশ পুলিশের সদস্যদের পেশাদারত্ব, দায়িত্ববোধ এবং শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তিনি নারী শান্তিরক্ষীদের অনবদ্য অবদানের জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নারী শান্তিরক্ষীদের সক্রিয় অংশগ্রহণকে জাতিসংঘের জেন্ডার ইকুয়ালিটি উইমেন্স এমপাওয়ারমেন্ট সংক্রান্ত ম্যান্ডেট ব
আবারও সুপ্রিম কোর্টসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধপ্রধান বিচারপতির বাসভবন, মাজার গেটসহ আশপাশের বিভিন্ন স্থানে যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা নিষিদ্ধ করে আবারও গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সচিবালয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ, সন্ধ্যা ৬টার পর অবস্থানে লাগবে অনুমতিদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তায় ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সচিবালয়ের অভ্যন্তরে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যা ৬টার পর সচিবালয়ে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করার বিধান করা হয়েছে।