হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৩৫০ ছাড়ালহাম ও রোগটির উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে তিন শিশু ও সন্দেহজনক হামে মারা গেছে ছয় শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫২ জন।
নিরাপদ খাদ্য নিশ্চিতে সব স্তরে সচেতনতার তাগিদ প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীরনিরাপদ খাদ্য নিশ্চিতে সমাজে সচেতনতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ শিক্ষায় বরাদ্দের পরিকল্পনা: শিক্ষামন্ত্রীপর্যায়ক্রমে দেশের জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরের উদ্ভাবনে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রীবিশেষ চাহিদাসম্পন্ন কিশোর ওয়াকিমুল ইসলামের উদ্ভাবন করা ‘স্মার্ট কার’-এ চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে তারেক রহমানকে ছোট বাহনটি চালিয়েও দেখায় এই কিশোর।
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৪চট্টগ্রামের লোহাগাড়ায় ‘মারসা পরিবহনের’ দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪-এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
দোহারে বন্ধ ঘরে আগুন, দুই মেয়ে ও নাতিকে বাঁচিয়ে দম্পতির মৃত্যুঢাকার দোহারে বাইরে থেকে আটকানো বসতঘরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন তাদের দুই মেয়েসহ এক নাতি।
কুড়িগ্রাম সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবিকুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৯ মে) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
কক্সবাজারে পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুকক্সবাজারের পেকুয়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে মেহেদী হাসান মারুফ (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতা নিহতরাঙামাটির সাজেক ইউনিয়নের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছে।
মাদারীপুরে চলছে ফ্লোরিডায় নিহত বৃষ্টির দাফনের প্রস্তুতিযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৬) মরদেহ দেশে পৌঁছানোর খবরে মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে চলছে শোকের মাতম।
লন্ডনের উদ্দেশে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বঙ্গভবনের প্রেস উইং জানায়, আজ শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০১ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
খুলনায় যুবককে কুপিয়ে হত্যাখুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে এ ঘটনা ঘটে।
চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতন, কিশোরীর আত্মহননমাত্র ১২০ টাকা চুরির অপবাদে খুঁটিতে বেঁধে অমানুষিক নির্যাতন, এই ‘অপমান সইতে না পেরে’ আত্মহননের পথ বেছে নিয়েছে এক কিশোরী (১৪)।
ঢাকায় পৌঁছেছে ফ্লোরিডায় নিহত বৃষ্টির খণ্ডিত মরদেহআমেরিকা যাওয়ার সময় পরিবারের স্বপ্ন ছিল—নাহিদা আক্তার বৃষ্টি যখন দেশে ফিরবেন, তাঁর নামের আগে যুক্ত হবে ‘ডক্টর’ বা ‘পিএইচডি’ খেতাব। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে ৯ মাস পর সেই বৃষ্টির নিথর দেহ ফিরল দেশে, তাও আবার খণ্ডিত আকারে।
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যাগাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের শিশুসহ পাঁচজনকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনায়না’চট্টগ্রাম বন্দরে তিন দিনের শুভেচ্ছা সফরে এসেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনায়না’। শুক্রবার (৮ মে) সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০১বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর ও তেজগাঁও এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযানে ১০১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।