জুলাইয়ের প্রথম অংশ ‘মেটিকুলাসলি ডিজাইনড’, পরের কৃতিত্ব ছাত্র-জনতার : মাহফুজ আলমপাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি-বিহারি দাঙ্গা সঠিক হতে পারলে চব্বিশের গণ-অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়?
পাটগ্রাম থানা থেকে আসামি ছিনতাইবিএনপির নেতা-কর্মীসহ গ্রেপ্তার চার, আসামি সহস্রাধিকবুধবার পাটগ্রাম থানায় হামলার সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ২৭ জনকে শনাক্ত করে পুলিশ। পরে ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা সহস্রাধিক লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভাইয়ের ওপর ‘প্রতিশোধ’ নিতে মুরাদনগরের ঘটনার ভিডিও অনলাইনে ছড়ান আরেক ভাই: র্যাবশাহ পরান আগে থেকেই ফজর আলীর ওপর প্রতিশোধ নেওয়ার চিন্তা করছিল জানিয়ে এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘এই দুই ভাই ভুক্তভোগী নারীকে দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। উত্ত্যক্তের কারণে এই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বেরও সৃষ্টি হয়।
যেকোনো মূল্যে সীমান্তে গণহত্যা বন্ধ করব: নাহিদ ইসলামনাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই-আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে এই ঘোষণাপত্রে।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিগত বছরের ৪ জুলাই যা যা ঘটেছিলএদিন সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। টিএসসি ঘুরে শাহবাগ মোড়ে এসে থামে মিছিলটি। পরে সেখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
সেনাসদরের প্রেস ব্রিফিং সেনাসদস্যরা গুমে জড়িত থাকার প্রমাণ পেলে ব্যবস্থাদেশে যেসব অস্ত্র লুট হয়েছে, তার মধ্যে প্রায় ৮০ শতাংশ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি ২০ শতাংশ নির্বাচনের আগেই উদ্ধার হবে বলে আশাবাদী সেনাবাহিনী।
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডচার্জশিটের খবরেও সান্ত্বনা নেই মা-বাবারচট্টগ্রাম আদালত চত্বরে ২০২৪ সালের ২৬ নভেম্বর কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় তরুণ আইনজীবী আলিফকে। এ ঘটনার সাত মাস পর বুধবার (২ জুলাই) আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
আগস্টে আসছে নতুন অটোরিকশা, কী হবে পুরোনোগুলোররিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সচিব ও বাসদ নেতা মনীষা চক্রবর্তী বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, কয়েকটা প্রতিষ্ঠানকে উৎপাদন-বরাদ্দ দেওয়া হয়েছে। সিটি করপোরেশন যদি একচেটিয়া মার্কেটিং করে নিজেদের লোকের হাতে উৎপাদন ক্ষমতা দেন, তাহলে এখানে দুর্নীতির সুযোগ তৈরি হয়।’
যত দ্রুত সংষ্কার হবে, তত তাড়াতাড়ি দেশ সঠিকপথে এগিয়ে যাবেপরাজিত শক্তির রেখে যাওয়া পুরাতন বন্দোবস্ত পরিবর্তন করা ছাড়া কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবেনা। যত দ্রুত সংষ্কার হবে, তত তাড়াতাড়ি দেশ সঠিক পথে এগিয়ে যাবে। আমরা জুলাই পদযাত্রার মাধ্যমে যে সাড়া পাচ্ছি তাতে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করেই ছাড়ব।
মুরাদনগরে মাদক কারবারি সন্দেহে মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যাওসি মাহফুজুর রহমান জানান, মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল রোকসানা আক্তার রুবির পরিবারের বিরুদ্ধে। ওই অভিযোগ তুলে আজ সকালে রুবি ও তাঁর ছেলেমেয়েদের ‘গণপিটুনি’ দেয় এলাকার লোকজন।
৫৩ বছরে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি: আলী রীয়াজজুলাই সনদ তৈরির লক্ষ্যে আজ দ্বিতীয় দফার নবম দিনের মতো দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
যেকোনো ব্যর্থতার ফল চূড়ান্তভাবে স্বাস্থ্যের ওপর পড়ে: ডা. সায়েদুর‘আমরা কাউকে দোষারোপ করছি না। তবে যেকোনো ধরনের ব্যর্থতার ফল চূড়ান্তভাবে স্বাস্থ্যের ওপরে পড়ে। পরিবেশ, পানি, বায়ু, দুর্ঘটনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি—দিনের শেষে এগুলো স্বাস্থ্যের ওপর বোঝা হয়ে আসে।’
কী হয়েছিল পটিয়ায়, শেষ পর্যন্ত যা ঘটলতিন দিন ধরে চট্টগ্রামের পটিয়া ছিল উত্তাল। পটিয়া থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। শেষ পর্যন্ত কী ঘটল?
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ৩ জুলাই ২০২৪: যা যা ঘটেছিলবেলা সোয়া ৩টা থেকে বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ঢাকা-১৯ আসনের তৎকালীন সংসদ সদস্য সাইফুল ইসলামের গাড়িবহর আটকে দেওয়া হয়। পরে তিনি বিকল্প পথ ব্যবহার করে চলে যান।
জুলাইয়ের মাঝামাঝিতে সনদের ব্যাপারে আশাবাদী আলী রীয়াজ'কখনো কখনো আমরা অগ্রসর হই। কখনো কখনো আমরা যতটা অগ্রসর হতে চাই, ততটা না পারায় খানিকটা হতাশ হই। কিন্তু তারপরও আমরা চেষ্টা করলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারব।'
চট্টগ্রাম ডিআইজির কার্যালয়ের সামনে বিক্ষোভপটিয়া থানার ওসি প্রত্যাহার চাইছেন কেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরাপুলিশের লাঠিচার্জে আহত পঁচিশ শিক্ষার্থীর মধ্যে দুজনকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আন্দোলন চলছে পটিয়া থানার ওসি প্রত্যাহারের দাবিতে।
আদালত অবমাননা: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ডকিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন, অডিওর কণ্ঠটি শেখ হাসিনার। সেই অডিও ক্লিপে বলতে শোনা যায়, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়...