দোহারে বিএনপি নেতাকে গুলি করে হত্যাহারুন মাস্টার হত্যাকাণ্ডের পর বাহ্রাঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশসহ মাঠে নেমেছে র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। কী কারণে এ হত্যাকাণ্ড, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।
জুনে সড়কে প্রাণ গেল ৬৯৬ জনেরসারা দেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৯৬ জন, যা গত মে মাসের তুলনায় ২২ দশমিক ৫৫ শতাংশ বেশি। প্রতিদিন গড়ে সড়কে প্রাণ গেছে ২৩ জনেরও বেশি মানুষের। এই এক মাসেই সড়ক দুর্ঘটনায় দেশের মানব সম্পদের ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার ৪৬৩ কোটি টাকার।
নগর স্বাস্থ্যসেবা কী, এখন থেকে ডিএনসিসি কেন এটি পরিচালনা করবেডিএনসিসির মুখপাত্র বলেন, ‘এই পরিবর্তনের ফলে নগরের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীও এখন সুলভে ও সহজে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাবে, যা নগরবাসীর সামগ্রিক স্বাস্থ্য-মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সরকারি অনুদানে নির্মিত হবে ‘জুলাই’ থিমের চলচ্চিত্র: উপদেষ্টা মাহফুজতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই মাসকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে একাধিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র। গতকাল মঙ্গলবার (১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি গত বছরের ২ জুলাই যা ঘটেছিল২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ছিল—এমন একটি রায় গত বছরের ৫ জুন হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়। সেই রায়ের প্রতিবাদে মাঠে নামে শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবি মানতে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।
শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে: খালেদা জিয়া‘গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।’
যশোরে ভবনের ঝুল-বারান্দা ধসনির্মাণের ত্রুটি আমলে নেয়নি ঠিকাদার, ২ প্রকৌশলীসহ নিহত ৩যশোর শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবনের ঝুল-বারান্দা ধসে দুজন প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এতে ভবনের নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ভবনটি নির্মাণ ঝুঁকির বিষয়ে জানালেও ঠিকাদার আমলে নেয়নি বলে অভিযোগ উঠেছে।
কুষ্টিয়ায় জাসদকর্মীকে হত্যা: ছাত্রদল নেতার বাড়ি ভাঙচুর, উত্তেজনাকুষ্টিয়ার মিরপুরে পূর্ববিরোধের জেরে ছাত্রদল নেতা হাতুরি দিয়ে পিটিয়ে জমির উদ্দিন (৪৮) নামে এক জাসদকর্মীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিক্রিয়ায় অভিযুক্ত ছাত্রদল নেতা অনিক খানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে নিহত ব্যক্তির পরিবারের লোকজন।
মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনে প্রধান উপদেষ্টা‘জুলাই আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল’জুলাই-আগস্ট মাসজুড়ে গত বছরের প্রতিটি দিনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৈষম্য নিরসনে সবাই লড়াই করলেও রাষ্ট্র থেকে বৈষম্য দূর হয়নি: আবু সাঈদের ভাই১৬ জুলাই নিয়ে নাটক করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন।
জুলাই গণ-অভ্যুত্থান: কোটা আন্দোলন দিয়ে শুরু, সরকার পতনে শেষআন্দোলনের সূত্রপাত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের কোটা সংস্কার দাবির মাধ্যমে। পরে সেটি সরকারের দমন-নিপীড়নের ফলে পরিণত হয় গণমানুষের আন্দোলনে। এক পর্যায়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জুলাই সনদ আদায়ে রাজপথে ফেরার হুঁশিয়ারি এনসিপির‘নতুন বাংলাদেশ গড়তে হলে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সংবিধানের দিকে যেতেই হবে’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
ড. ইউনূস-রুবিও ফোনালাপ: কী কথা বললেন তাঁরাট্যামি ব্রুস বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়ানোর যৌথ প্রচেষ্টার বিষয়ে তাঁদের মধ্যে কথা।
নির্বাচনী আচরণবিধির খসড়াসোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচারণা চালানো যাবে নাব্যানার, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুনে প্রার্থী তাঁর প্রতীক ও নিজের ছবি ব্যতীত অন্য কোন ব্যক্তির ছবি বা প্রতীক ছাপাতে পারবেন না।
‘ওরা হৃদয়ের মরদেহ গুম করার চেষ্টা করেছিল’, অভিযোগ স্বজনদেরগত শুক্রবার (২৭ জুন) মধ্যরাতে গাজীপুরের কোনাবাড়ীর গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরিতে মো. হৃদয় নামের এক তরুণকে ‘চোর সন্দেহে’ পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। তাঁকে নির্যাতনের সময় ধারণ করা ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ধর্ষণের ঘটনায় ঝিনাইদহ ও নোয়াখালীতে যুবক গ্রেপ্তারঝিনাইদহ ও নোয়াখালীতে ধর্ষণের পৃথক ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহে এক কিশোরী ও নোয়াখালীতে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বন্ধের ২৩ বছর আজযে কারণে বন্ধ হয়েছিল এশিয়ার সর্ববৃহৎ পাটকল আদমজী জুট মিল২০০২ সালের ৩০ জুন বন্ধ করে দেওয়া হয়েছিল এশিয়ার সর্ববৃহৎ পাটকল আদমজী জুট মিল। কেন বন্ধ করে দেওয়া হয় মিলটি?