তিন ভাইয়ের সাজানো সংসার এক বিস্ফোরণেই ছিন্নভিন্নচট্টগ্রামের বাসায় বিস্ফোরণে সামির ও তাঁর স্ত্রীসহ পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক ভাই ও পরিবারের আরও দুই সদস্য।
অনিশ্চয়তা কাটিয়ে শেষ মুহূর্তের ব্যস্ততায় বইমেলা প্রাঙ্গণদীর্ঘ প্রতীক্ষা ও নানা টানাপোড়েনের পর অবশেষে শুরু হতে যাচ্ছে একুশে বইমেলার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে পর্দা উঠবে দেশের এই বৃহৎ সাহিত্য ও সংস্কৃতির আসরের।
সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা’ ও ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি সম্পাদক পরিষদের২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ হত্যা মামলাসহ সব ধরনের হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।
বিনিয়োগ আরও বাড়াতে চীনের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানবাংলাদেশে আরও বেশি হারে বিনিয়োগের জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক: অর্থমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তনকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পিলখানার ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে উঠেছে: প্রধানমন্ত্রীপিলখানা হত্যাকাণ্ডকে সার্বভৌমত্বকে নস্যাৎ করার অপপ্রয়াস উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি মনে করি পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস।’
দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধার হবে: পানিসম্পদ মন্ত্রীপানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধার করা হবে। খাল পুনরুদ্ধারের পাশাপাশি খালের পাড় সুরক্ষার জন্য প্রয়োজনীয় বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন করা হবে।’
পদত্যাগপত্র জমা দিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি নিজেই গণমাধ্যকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নাটোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি এহিয়া চৌধুরী কারাগারেনাটোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি এহিয়া চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে নাটোর সদর থানা থেকে কঠোর নিরাপত্তায় তাঁকে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তবে একজন আইনজীবীর মৃত্যুর কারণে আজ আদালত না বসায় এহিয়া চৌধুরীকে কারাগারে নেওয়া হয়।
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশজুনিয়র বৃত্তিসহ বিভিন্ন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞাদুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
যুক্তরাষ্ট্রের শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে তাড়াহুড়ো করবে না সরকার: বাণিজ্যমন্ত্রীযুক্তরাষ্ট্রের নতুন বৈশ্বিক শুল্ক এবং দেশটির সঙ্গে সই করা বাণিজ্য চুক্তির বিষয়গুলো এখনো পর্যালোচনা পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রাজশাহীতে বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবককে হত্যারাজশাহীতে জমি কেনাবেচা নিয়ে বিরোধের জেরে বাড়ির সামনে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নগরের শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় এ ঘটনা ঘটে। কিছুদিন আগে তাঁর বাবা অভিযুক্ত যুবকের মায়ের কাছ থেকে আধা কাঠা জমি কেনায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জুলাই জাতীয় সনদ বাতিলের রিট শুনানি ১ মার্চজুলাই জাতীয় সনদ বাতিল এবং এটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী ১ মার্চ (রোববার) দিন ধার্য করেছেন হাইকোর্ট।
হান্নান মাসউদের গাড়িবহরে হামলা-সংঘর্ষ, আহত ১০নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।
জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতনের অভিযোগ, সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলাজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে আশুলিয়া থানা পুলিশ তাঁকে উদ্ধার করে।
সহকর্মীর অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন প্রসিকিউটর তামীমসহকর্মীর অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের কড়া প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তাঁর বিরুদ্ধে অপর প্রসিকিউটরের তোলা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন তিনি।