মব সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে প্রভাব পড়বে: ইফতেখারুজ্জামানমব সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘সরকার মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এর প্রভাব পড়বে।’
গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের এমডি গ্রেপ্তাররাজধানীর উত্তরায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাঁর স্ত্রীসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিবভারতীয় সংবাদমাধ্যম এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভারতের অনেক পত্রিকা কখনোই বাংলাদেশ নিয়ে সঠিক তথ্য দেয়নি। আনন্দবাজারের মতো বড় পত্রিকাও মিথ্যা তথ্য দিয়েছে; অথচ তারা ভারতে সর্বাধিক পঠিত বাংলা পত্রিকা।
দায়িত্ব পালনে অনিয়ম করে কেউ পার পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টাবরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় আইনশৃঙ্খলা মিটিং শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দায়িত্ব পালনে অনিয়ম করে কেউ পার পাবে না।’
এলপিজির দাম আবার বাড়লভোক্তাপর্যায়ে বেসরকারিভাবে বিক্রি হওয়া তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে।
তাইম হত্যা: ‘এজাহারকারী সাক্ষী, সুরতহালকারী আসামি’, সিলেক্টিভ প্রসিকিউশনের অভিযোগজুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ীতে কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় পুলিশের ভূমিকা নিয়ে ‘সিলেক্টিভ প্রসিকিউশন’ বা বাছ-বিচারমূলক আচরণের অভিযোগ তুলেছে আসামিপক্ষ।
রেজাউল হত্যা মামলার প্রধান আসামির আগাম জামিনে জামায়াতের উদ্বেগশেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ ৪০জনকে আগাম জামিন দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।
জামায়াত নেতা হত্যা মামলা: বিএনপি প্রার্থীসহ ৪০ জনের আগাম জামিনশেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
এভাবে আইডি হ্যাক হতে পারে না, সিনিয়র নেতা মিথ্যা বলছেন: তারেক রহমানকর্মজীবী নারীদের অবমাননা করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টকে কেন্দ্র করে বিতর্ক ও উত্তেজনা চলছে।
পূর্বাচলে প্লট দুর্নীতি মামলার রায়: শেখ হাসিনার ১০, ববি-রূপন্তীর ৭ ও টিউলিপের ৪ বছর কারাদণ্ডক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে সরকারি প্লট বরাদ্দের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই মামলায় মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
নড়াইলে জমির বিরোধে সংঘর্ষ, যুবক নিহতনড়াইলের কালিয়ায় জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ইছুব মোল্যা (৩৬) নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামের এই সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
ঈদের পরে বইমেলার দাবি প্রকাশকদেরপ্রকাশনা শিল্পের অস্তিত্ব রক্ষায় আসন্ন ‘অমর একুশে বইমেলা ২০২৬’ রমজান ও ঈদের পরে আয়োজনসহ চার দফা দাবি জানিয়েছে সৃজনশীল প্রকাশক ও বুদ্ধিবৃত্তিক সমাজ।
জমি নিয়ে বিরোধপ্রতিপক্ষের হামলা, ছেলেকে বাঁচাতে প্রাণ গেল মায়েরগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে নাহিদা বেগমকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন তাঁর ছেলে মহিবুল্লাহ ওস্তা (২২)।
বিএনপি প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিটপ্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ এবং নির্বাচনী হলফনামায় সেই তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহতবগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।
দেশে পৌঁছেছে ১ লাখ ৯৪ হাজারের বেশি পোস্টাল ব্যালটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটের ১ লাখ ৯৪ হাজারেরও বেশি ব্যালট ভোট শেষে দেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) পোস্টাল ব্যালট সংক্রান্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য থেকে এ তথ্য জানায় ইসি।
আল-জাজিরার প্রতিবেদননির্বাচন সামনে রেখে সংখ্যালঘুরা কেন শঙ্কিতশিক্ষক সুকুমার প্রামাণিক ঢাকা থেকে ২৫০ কিলোমিটার দূরে রাজশাহী শহরে বাস করেন। তাঁর কাছে আসন্ন সংসদ নির্বাচন রাজনীতিতে আস্থা রাখার শেষ পরীক্ষা।