স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী মারা গেছেন। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার স্ট্রিমকে এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মাওলানা সরওয়ার কামাল বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। নামাজে জানাজার সময় পারিবারিক সিদ্ধান্তের পরে জানানো হবে।
২০১৯ সালের ৪ সেপ্টেম্বর থেকে সরওয়ার কামাল নেজামে ইসলাম পার্টির আমিরের দায়িত্বে ছিলেন। আগে তিনি দলটির জ্যেষ্ঠ সহসভাপতি, যুগ্ম-আহ্বায়ক, সহসম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সরওয়ার কামাল হেফাজতে ইসলামের নায়েবে আমির ছিলেন।
দেওবন্দি ধারার এই আলেম চট্টগ্রামের শাহ ওয়ালী উল্লাহ একাডেমির পরিচালক এবং জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম কওমি মাদ্রাসা পদুয়ার মহাপরিচালক ছিলেন।

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীর ওপর ছাত্রদলের হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল। তবে এনসিপির ১১-দলীয় ঐক্যর প্রধান শরিক জামায়াতে ইসলামী এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এমনকি দলটির শীর্ষ নেতাদের সামাজিক মাধ্যমে তেমন কোনো পোস্টও দেখা যায়নি।
৩ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। আজ বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে প্রায় এক ঘণ্টা উত্তেজনা ও বাগ্বিতণ্ডার পর তারা ব্যারিকেড অতিক্রম করে।
৪ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের বিধান প্রত্যাহার, বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ বাতিলসহ বিভিন্ন দাবি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে এই বৈঠক হয়।
৯ ঘণ্টা আগে
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালান।
২৮ জুলাই ২০২৬