স্ট্রিম সংবাদদাতা

হবিগঞ্জে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। থানায় যেতে না পেরে আজ বুধবার (২৯ জুলাই) রাতে বাহুবলের কামাইছড়া ফাঁড়িতেই তারা মামলার প্রস্তুতি নেন।
এর আগে আজ বুধবার বিকেল ৪টার কিছু পরে মৌলভীবাজারের সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির নেতারা। পথে শ্রীমঙ্গলের ‘চা-কন্যা’ এলাকায় পুলিশ তাদের গাড়িবহর আটকে দেয়। সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর বিকেল ৫টা ৫ মিনিটের দিকে পুলিশের বাধা অতিক্রম করে এনসিপি নেতাদের গাড়িবহর পুনরায় হবিগঞ্জের দিকে রওনা দেয়। পরে বাহুবলের মুছাই এলাকায় আবারও তারা পুলিশের বাধার মুখে পড়েন।
বহরে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা ছিলেন।
এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেন, ‘বিকেল সাড়ে ৪টা থেকে আমাদের গাড়িবহর পুলিশ আটকে রাখে। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় শুধু মামলা দায়ের করতে আমরা হবিগঞ্জ সদর থানায় যেতে চাইলেও পুলিশ বাধা দেয়। একপর্যায়ে রাত ৮টায় বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়িতে বসে মামলা দিতে বলে। পুলিশ বিএনপি সরকার ও তাদের নেতাকর্মীদের সহযোগিতা করতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দিয়েছে।’
এদিকে এনসিপির এই অবস্থানের মধ্যে কামাইছড়া পুলিশ ফাঁড়ির সামনেই বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতারা। এ ছাড়া বিকেলে হবিগঞ্জ শহরে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা করে জেলা যুবদল।
জানতে চাইলে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এনসিপি নেতারা হবিগঞ্জ শহরে প্রবেশ করে ১৪৪ ধারা ভেঙে সভা করতে চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কামাইছড়া এলাকায় অবস্থান নেয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনা নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে টানটান উত্তেজনার মধ্যে আজ বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

.png)

বগুড়ায় পাইলট ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
১১ মিনিট আগে
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ ও ন্যায়বিচার নিশ্চিত করা হচ্ছে না বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। আজ বুধবার (২৯ জুলাই) সংস্থাটির এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
২৬ মিনিট আগে
অনেকে বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা, ইন্ডাকশন কুকার ও এলপিজি সিলিন্ডার দিয়ে এখন রান্নার কাজ সারছেন। অনেকে গভীর রাতে গ্যাসের চাপ কিছুটা বাড়লে পরদিনের রান্না করে রাখছেন।
৪৩ মিনিট আগে
সূত্র জানায়, ২৫ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের দিন ধরে ইসিতে প্রস্তুতি চলছে। তফসিল ঘোষণা হতে পারে আগস্টের দ্বিতীয় সপ্তাহে।
১ ঘণ্টা আগে