স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার প্রশ্নের উত্তরে সংসদ নেতা কিছুই বলছেন না অভিযোগ করে জামায়াতে ইসলাম বলছে, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর বদলে ‘অন্য একজন’ কথা বলছেন।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস (আইএফইএস) বাংলাদেশের মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন দলটির নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন।
সাইফুল আলম খান মিলন বলেন, ‘আমরা ওয়েস্ট মিনিস্টার সিস্টেম ফলো করি। এই সিস্টেমে ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা কোনো প্রশ্ন উত্থাপন করলে বিপরীতে পার্লামেন্ট নেতা উত্তর দেন। কিন্তু সংসদ অধিবেশনের প্রথম দুদিন আমরা দেখলাম প্রধানমন্ত্রী কিছুই বলছেন না। তিনি মোটামুটি চুপচাপই থাকছেন। অন্য একজন বলছেন। এটা আসলে পার্লামেন্টের গুড প্র্যাকটিস না।’
বর্তমান সংসদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জুলাই সনদ বাস্তবায়ন করা জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘আমরা দেখেছি প্রথম দিন থেকেই ভিন্ন দিকে সরকারি দল হাঁটা শুরু করেছে। সংস্কার পরিষদের তারা শপথ নেয়নি। গণভোটের অধ্যাদেশকে বাতিলের প্রস্তাব তারা নিয়ে আসতে যাচ্ছে। জুলাই সনদ অনুযায়ী সংসদের বিভিন্ন কমিটিতে বিরোধীদলীয় সংসদদের প্রধান করার কথা সেগুলোও বাস্তবায়ন হয় নাই।’
সংসদের কার্যপ্রণালিতে (রুলস অব প্রসিডিউর) পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার জুলাই সনদের ব্যাপারে প্রত্যাশিত উদ্যোগ না নিয়ে গণভোট-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, সংসদে ভালো ভূমিকা পালনের জন্য ‘এক্সেস টু মিনিস্ট্রি’ গুরুত্বপূর্ণ। ছায়া মন্ত্রিসভার মাধ্যমে এটা সম্ভব হতে পারে। কিন্তু বাংলাদেশে এর কোনো লিগ্যাল সুযোগ নাই। জামায়াত প্রথম থেকেই মনে করছে, ছায়া মন্ত্রিসভার আইনি সুযোগ থাকা উচিত। যাতে করে আমরা মিনিস্ট্রিতে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো পেতে পারি এবং সংসদের ভেতরে বিষয়গুলো নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করতে পারি। কারণ অন্ধকারে তো আসলে কোনো কিছু করা যায় না।
সাইফুল আলম খান মিলন জানান, আইএফইএসও ইতিমধ্যে সরকারের সঙ্গে কয়েক দফা মিটিং করেছে। বিভিন্ন অংশীজনদের সঙ্গে কথা বলেছে। যেসব বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। সেসব বিষয়ে প্রতিবেদন তৈরি করা হবে।
মতবিনিময় সভায় সাইফুল আলম খান মিলন ছাড়াও জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট শিশির মনির ও জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬