স্ট্রিম প্রতিবেদক

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত এবং সেখানে নিয়মিত ফিজিওথেরাপি নিচ্ছেন।
আজ বুধবার (৬ মে) মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম রিপন এ তথ্য জানান।
তিনি বলেন, মির্জা আব্বাস এখন আগের চেয়ে ভালো আছেন এবং প্রতিদিনই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। ঈদের আগেই তাঁর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানান তিনি।
মির্জা আব্বাসের পারিবারিক সূত্র জানায়, তিনি বর্তমানে সপরিবার মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি এখন স্বাভাবিকভাবে খাবার গ্রহণ ও চলাফেরা করতে পারছেন। উন্নত ফিজিওথেরাপির জন্য গত ১৪ এপ্রিল তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে তিনি নিয়মিত ফিজিওথেরাপি নিচ্ছেন।

নভোকালচার নামে সংগঠনটির পরিচালক আবার রাবি ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। একাধিক ছাত্রসংগঠনের নেতা এই পোস্টারে রাকসুর অর্থায়নের অভিযোগও তুলেছেন।
৪ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকট, জনদুর্ভোগ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানববন্ধন করেছে। শনিবার (১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর এনসিপি রাজধানীর কাওরান বাজারে এই কর্মসূচি পালন করে। পরে নেতাকর্মীরা পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন।
১৯ ঘণ্টা আগে
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্থায়ী কমিটির সদস্যরা রাষ্ট্রপতি পদের প্রার্থী নির্ধারণের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছেন।
২১ ঘণ্টা আগে
নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশ্যে রিপন বলেন, ‘তারেক রহমানকে নিয়ে যদি সামান্য কিছু তেলাপোকা কিছু বলে, তাহলে আমাদের উচিত তাদের জুতা দিয়ে পিষে মেরে ফেলা।’
১ দিন আগে