স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন উপলক্ষে নিষিদ্ধ স্থানে জড়ো হয়েছেন বিএনপি এবং জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। ক্যাম্পাসের চারপাশে ২০০ গজের মধ্যে সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। তবে বৃহস্পতিবার সকাল থেকে এ জমায়েত হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি।
বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের পূর্ব পাশে জমায়েত করছেন বিএনপির নেতাকর্মীরা। ক্যাম্পাসের সীমানা প্রাচীর এর পাশে কয়েক ফুটের একটি ফুটপাত, এরপর সড়ক। এই সড়কেই লম্বা শামিয়ানা টানিয়ে সমবেত হয়েছেন বিএনপি, ছাত্রদল, যুবদল এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই স্থানটি বিশ্ববিদ্যালয়ের সীমানার ১০ গজেরও কম দূরত্বে৷ দুপুরে সেখানে রাজনৈতিক মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ শহীদ কে বসে থাকতে দেখা যায়। কথা হয় মো. সেলিম নামের একজনের সঙ্গে। সেলিম নিজেকে ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসম্পাদক পরিচয় দেন।
সেলিম বলেন, নিয়মকানুনের ব্যাপারে তিনি কিছু জানেন না। এলাকার সব নেতাকর্মী এসেছেন। তাই তিনিও এসেছেন।

কিছুটা পশ্চিম দিকে সড়কের উল্টোপাশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের জমায়েত দেখা যায়। তারাও সেখানে শামিয়ানা টানিয়ে প্যান্ডেল করেছেন।
নুরুল আমিন নামের এক জামায়াত কর্মী বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ এটি তিনিও জানেন না।
ক্যাম্পাসের উত্তর প্রান্তে স্টেশন বাজার। স্টেশন বাজারের পাশ দিয়ে গেছে রেললাইন। রেললাইনের ওপারে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের জমায়েত দেখা যায়।
অথচ রাকসু নির্বাচন উপলক্ষে একটি নির্দেশনা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। নির্দেশনায় বলা হয়েছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনের ক্ষমতাবলে রাকসু নির্বাচনের একদিন আগে থেকে নির্বাচনের পরের দিন (১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত) মোট তিন দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও তৎসংলগ্ন এলাকার চতুর্দিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এরপরও বিএনপি ও জামাতের নেতাকর্মীদের জমায়াতের বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, এরকম জমায়েত করার কোন সুযোগ নেই। আমরা বিজ্ঞপ্তি জারি করে এটি নিষিদ্ধ ঘোষণা করেছি।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে