স্ট্রিম ডেস্ক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি ডিজিটাল মাধ্যমে সই হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে হরমুজে টোলের পরিবর্তে পরিচালন ব্যয় ও সেবামূলক ফি আদায়ের ঘোষণা দিয়েছে ইরান।
স্থানীয় সময় সোমবার (১৫ জুন) সকালে এবিসি নিউজকে জেডি ভ্যান্স জানান, রোববার ডিজিটালি চুক্তি সই হয়েছে এবং এর অধীনে ইরানের কোনো অবরুদ্ধ তহবিল এখনো অবমুক্ত করা হয়নি।
চুক্তির পরপরই সোমবার সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে জানান, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজগুলো এখন অবাধে ও নিরাপদে যাতায়াত শুরু করেছে। যদিও আগে ট্রাম্প বলেছিলেন, শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক চুক্তি সইয়ের পর মাইন অপসারণের মাধ্যমে প্রণালি পুরোপুরি উন্মুক্ত হবে।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে বলেন, ‘ইরান সরাসরি কোনো ট্রানজিট টোল বা যাতায়াত শুল্ক আদায় করতে চায় না। তবে নিরাপদ নৌ-চলাচল, পরিবেশ রক্ষা এবং ওমানের সঙ্গে যৌথ জাহাজ বিমাসহ যেসব সামুদ্রিক সেবা আমরা প্রদান করব, তার পরিচালন ব্যয় ও সেবামূলক ফি আদায় করা হবে।’
অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট দুটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ৬০ দিন যুদ্ধবিরতি চলাকালীন বিনামূল্যে যাতায়াতের অনুমতি দিলেও, পরে ফি আরোপের পরিকল্পনা করছে ইরান।
অন্যদিকে, জেডি ভ্যান্স জানিয়েছেন, হরমুজকে স্থায়ীভাবে টোলমুক্ত রাখার বিষয়টি আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আরও জানিয়েছেন, শুক্রবারের বৈঠকের আগে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি প্রতিবেশী দেশে কূটনৈতিক সফর করার পরিকল্পনা রয়েছে। এছাড়া চুক্তির চূড়ান্ত সইয়ের প্রক্রিয়া কেমন হবে, সে বিষয়ে আজ বা কালকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

.png)

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর এক মাস ১০ দিনে ৬ হাজার ১২৫ জনের মৃত্যু নিশ্চিত করেছে দেশটি। সোমবার (৩ আগস্ট) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান। তিনি বলেন, ভূমিকম্পে আহত অন্তত ৬১ হাজার মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর আলজাজিরার।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে নতুন করে আলোচনার উদ্যোগকে সমঝোতায় পৌঁছানোর ‘শেষ সুযোগ’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এপির।
৩ ঘণ্টা আগে
গৃহবন্দি মিয়ানমারের নোবেলজয়ী সাবেক রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এক প্রতিনিধি সাক্ষাৎ করেছেন। সোমবার (৩ আগস্ট) সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে আইসিআরসি।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর দাবি করলেও তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না। বরং হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে ওমানের সঙ্গে একটি অস্থায়ী নৌ-করিডোর গঠনের বিষয়ে কাজ করছে তারা।
২০ ঘণ্টা আগে