স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান থাকলে সব দেশের সঙ্গেই সম্পর্ক রাখা সম্ভব। বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম দেশ। সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব হতে পারে। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনা নির্বাচনের আগে ২০০৮ সালে ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, প্রতারণা, ভণ্ডামি, মিথ্যে আশ্বাস—এটাই ছিল আওয়ামী লীগের নীতি, আওয়ামী লীগের কালচার। বিএনপির কালচার হলো অঙ্গীকার রক্ষা করা, ওয়াদা রক্ষা করা। সেই কাজ এখন চলছে।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের সাবেক ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বামীর শেষ বিদায়ে অংশ নিতে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
প্রস্তুতি শেষ। চলতি সপ্তাহে ঘোষণা হতে পারে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। শেষ মুহূর্তে বেড়েছে পদপ্রত্যাশীদের তৎপরতা। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক– প্রধান তিন পদে প্রায় দেড় ডজন নেতার নাম আলোচনায়। বিএনপির সিনিয়র নেতাদের কাছে সংগঠনে নিজেদের ভূমিকা তুলে ধরছেন তারা।
৬ ঘণ্টা আগে
দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১৭ আগস্ট ২০২৬
হেফাজত ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর ঐক্য প্রক্রিয়ায় সাড়া দিয়েছেন কওমিধারার নেতারা। এরই অংশ হিসেবে ভবিষ্যতে একসঙ্গে চলার বিষয়ে পৃথক প্রস্তাব দিয়েছে ইসলামপন্থী সাত রাজনৈতিক দল। কয়েকটি দলের প্রস্তাবনার কপি স্ট্রিম পেয়েছে, তাতে ঐক্য নিয়ে ‘পরস্পরবিরোধী’ অবস্থান দেখা গেছে। গত ১৬ জুলাই চট্টগ্রামে