স্ট্রিম প্রতিবেদক

যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ কয়েকজনের বিরুদ্ধে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ পড়েছে। এতে বাংলাদেশে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে মারধরের অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, অভিযোগকারী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট শাখার সাবেক সহসভাপতি জুবায়ের আহমেদ।
এদিকে মারধরের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক দাবি করেছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। সংগঠনটির সেক্রেটারি এমএ হিলেলের সইয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাবির চৌধুরী, শাহীন আলমসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। আওয়ামী লীগ ও সাবেক সরকারের সমর্থকেরা ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।
যুক্তরাষ্ট্রে আগেও এনসিপির কর্মসূচি ভণ্ডুলের চেষ্টা হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর বক্তব্য, যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় এবং সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগের উদ্যোগকে বাধাগ্রস্ত করার চেষ্টা ব্যর্থ হয়েছে।
আওয়ামী লীগের কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত শুরু করেছে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
তবে ঘটনার বিষয়ে জানতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের ফেসবুকে লিখেছেন, যুক্তরাজ্যের কেমব্রিজ এলাকায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে বহনকারী একটি গাড়ি অনুসরণের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মারধরের অভিযোগে গাড়িতে থাকা এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে সায়ের ওই পোস্টে লিখেছেন, গতকাল (১৯ জুন) বিকেলে কেমব্রিজ এলাকায় একটি মপেড (ছোট মোটরসাইকেল) হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িটিকে অনুসরণ করছিল। গাড়ির ভেতর থেকে ধারণ করা একটি ভিডিওতে মপেডচালককে অস্বাভাবিকভাবে গাড়ির কাছাকাছি অবস্থান নিতে এবং অশালীন ইঙ্গিত করতে দেখা যায়।
তিনি আরও লেখেন, একপর্যায়ে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে গাড়িটি এলাকা ত্যাগের চেষ্টা করলে মপেডটি দ্রুত গাড়ির সামনে অবস্থান নেয়। ওই সময় গাড়িতে থাকা কয়েকজন নেমে মপেডচালকের সঙ্গে কথা বলতে গেলে তা তর্কে রূপ নেয়। পরে তারা মপেডটি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি লক্ষ্য করে পুলিশকে খবর দেন বলে পোস্টে উল্লেখ করা হয়। এর মধ্যে হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।
জুলকারনাইন সায়েরের তথ্যানুযায়ী, মপেডচালক নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট শাখার সাবেক সহসভাপতি জুবায়ের আহমেদের। তিনি যুক্তরাজ্য পুলিশের কাছে মারধরের অভিযোগ করেছেন। সেই অভিযোগে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে থাকা জাকির চৌধুরী নামের একজনকে আটক করেছে পুলিশ।
হাসনাত আব্দুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে ওই পোস্টে উল্লেখ করেছেন সায়ের। তিনি লিখেছেন, কেমব্রিজ পুলিশ যোগাযোগ করে ভলান্টারি ইন্টারভিউ দেওয়ার জন্য পুলিশ কার্যালয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় বড় বিষয় নয়, দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
১৫ ঘণ্টা আগে
জনতার রায়কে অগ্রাহ্য কেউ করে অতীতে কেউ টিকে থাকতে পারে নাই, সামনেও পারবে না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি।
১৬ ঘণ্টা আগে
বিএনপির প্রার্থী হিসেবে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তাঁর দলীয় মহাসচিব পদে আসছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘনিষ্ঠ দুটি সূত্র স্ট্রিমকে এসব তথ্য জানিয়েছে।
০৯ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে স্থান পাওয়া শাপলা চত্বরের শহীদদের ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। রোববার (৯ আগস্ট) দুপুরে জাদুঘর পরিদর্শন শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।
০৯ আগস্ট ২০২৬