স্ট্রিম সংবাদদাতা

শেখ হাসিনার বিচার এবং রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর সারাইগাছী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে এই কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘৫ আগস্টের পর যাদের পকেটে সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড ও দোকানপাট দখলের টাকা, তাদের মারলে টাকা রেখে বঙ্গোপসাগরের দিকে পালাবে। যদি সংস্কার না হয় এবং শেখ হাসিনার বিচার না হয়, তবে আমরা বিএনপি সরকারের পতন ঘটাব। আমরা সরকার গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের খুনিদের ফাঁসি দেব এবং সংস্কার বাস্তবায়ন করব।’
হাসিনা সরকারের পতন-পরবর্তী পরিস্থিতি ও বিচারিক প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘খুনি হাসিনা ১৪০০ মানুষকে হত্যা করে পালিয়ে গেলেও আমরা এখনো তাঁর বিচার করতে পারিনি। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপু মনির মতো যারা এখন জেলে, তাঁদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। আমরা আবু সাঈদের রক্তের বিচার চাই।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সভ্য বাংলাদেশ গড়তে এনসিপি সবার সঙ্গে ভদ্র আচরণ করছে। তবে এই সুযোগে কেউ বাড়াবাড়ি করলে তাঁদের কীভাবে টেনে নামাতে হয়, তা দলটির জানা।
দেশের বন্যা পরিস্থিতি ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রমের সমালোচনা করে তিনি বলেন, ‘দক্ষিণবঙ্গে বন্যায় ৩৯ জন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। অথচ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে শুধু নির্বাচনের আগেই সক্রিয় দেখা গেছে। বন্যাগ্রস্ত মানুষের পাশে তাঁকে একদিনও দেখা যায়নি। নির্বাচনের পর তাঁরা কেবল দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে পড়েন।’
ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও সীমান্ত ইস্যু নিয়ে সতর্ক করে এই এনসিপি নেতা বলেন, ‘ভারতের বিজেপি ও আরএসএস গুন্ডাবাহিনীকে হুঁশিয়ার করে দিতে চাই, এ দেশের মানুষ ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালে লড়াই করেছে। আপনাদের কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে সফল হবে না। আমরা কখনোই ভারতের সেবাদাস হব না।’
এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বক্তব্য রাখেন।

চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের বন্যার্তদের ত্রাণসহায়তা দিতে দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে পানিবন্দি মানুষ উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি।
৩ ঘণ্টা আগে
প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার, দ্রুত জাতীয় নির্বাহী কমিটির সভা আয়োজন ও কাউন্সিল বিষয়ে আলোচনা করেন নেতারা।
৬ ঘণ্টা আগে
সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের নীরব থাকার কড়া সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিস্তীর্ণ এলাকা সীমান্ত। সেখানে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। অথচ আমাদের সরকার মুখে কুলুপ এঁটে বসে আছে।
১১ জুলাই ২০২৬
শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিচার হবে। আমরা ফাঁসির দড়ি প্রস্তুত করে তাঁর জন্য অপেক্ষা করছি।
১১ জুলাই ২০২৬