স্ট্রিম প্রতিবেদক

শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিচার হবে। আমরা ফাঁসির দড়ি প্রস্তুত করে তাঁর জন্য অপেক্ষা করছি।
শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনে চার দাবিতে এই সমাবেশ হয়।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি অতীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে। অথচ সরকারে এসে এখন সেই আন্দোলনের চেতনা থেকে সরে গেছে। গণভোট, সংস্কার এবং জুলাই সনদের মাধ্যমে যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। সরকার গণভোটের রায়, নিজেদের ৩১ দফা এমনকি গণতন্ত্রের সঙ্গেও প্রতারণা করেছে।
তিনি বলেন, বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকছে না। মানুষ আবার হারিকেন জ্বালাতে বাধ্য হচ্ছে। বাজেটে অর্থনৈতিক সংস্কারের কোনো কার্যকর রূপরেখা নেই। ব্যাংকখাত সংস্কার, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের সুস্পষ্ট পরিকল্পনার অভাব রয়েছে।
সরকারের উদ্দেশ্যে এনসিপি আহ্বায়ক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সংস্কার বাস্তবায়নে সরকার ব্যর্থ। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, অর্থনৈতিক সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ করতে সরকার ব্যর্থ হলে জাতীয়তাবাদের দাবির নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম এবং শরিফ ওসমান হাদির নাম উল্লেখ করে তিনি বলেন, ‘তাঁদের আত্মত্যাগ দেশের সংস্কার ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দিয়ে গেছে।’
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ১১-দলীয় ঐক্যের শীর্ষস্থানয়ি নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান।
৬ ঘণ্টা আগে
ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করবে জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার (২৫ আগস্ট) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগে
সাংবাদিকদের সত্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২৪ আগস্ট ২০২৬
মিডিয়া সেল থেকে তানিম সুফিয়ানীকে সরিয়ে দিয়েছে বিএনপি। রোববার (২৩ আগস্ট) রাতে মিডিয়া সেলের ফেবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে।
২৪ আগস্ট ২০২৬