স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ ও কুমিল্লা-৪ আসনে বিএনপির তিনজনের প্রার্থিতা থাকবে কিনা, সেই বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশ দেবেন আগামীকাল রোববার। প্রার্থিতার বিষয়ে এই সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন আইনজীবীরা।
ওই তিন প্রার্থী হলেন– কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া ও আবদুল গফুর ভূঁইয়া এবং কুমিল্লা-৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশের জন্য এই দিন দেন। রোববার সুপ্রিম কোর্টের কার্যতালিকায় (কজ লিস্ট) এই তিনজনের বিষয়ে আদেশের ক্রমিক নম্বর ১০১, ১০২ ও ১০৩।
ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট) আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। পরে ২৫ জানুয়ারি মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। তিনি ইতোমধ্যে প্রতীক বরাদ্দ পেয়েছেন।
তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেন একই আসনে বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার হাসান আহমেদ। ওই আবেদনের ওপর আদেশ রয়েছে কার্যতালিকার ১০১ নম্বরে।
একই আসনে বিএনপির আরেক নেতা আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে আমেরিকার নাগরিকত্বের অভিযোগ এনেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী। পরে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) শুনানি শেষে গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে।
ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে গফুর ভূঁইয়া হাইকোর্টে রিট করলে গত ২২ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে তিনি পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান। সেই লিভ টু আপিলের ওপর এখন আদেশ হবে। কার্যতালিকায় আবেদনটি ১০২ নম্বর ক্রমিকে রয়েছে।
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয় ঋণখেলাপির তথ্য গোপন করায়। অবশ্য রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। পরে একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর আপিলের শুনানি শেষে ১৭ জানুয়ারি মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি।
সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলেও গত ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ করে দেন আদালত। এরপর সুপ্রিম কোর্টে মঞ্জুরুল লিভ টু আপিল করেন। আপিল বিভাগের কার্যতালিকায় এই আবেদনটির ওপর আদেশ আছে ১০৩ নম্বর ক্রমিকে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬