স্ট্রিম প্রতিবেদক

সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বেঈমানি করেছে বলে অভিযোগ বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদে সই করলেও এখন তা বাস্তবায়নে অস্বীকৃতি জানাচ্ছে বিএনপি। জনগণের প্রত্যাশা ও গণআকাঙ্ক্ষার সঙ্গে তাদের এই অবস্থান সাংঘর্ষিক।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঢাকার শিশু কল্যাণ পরিষদে ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন ইরান। বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার শতাধিক মানুষ বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দেন, যা গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইরান বলেন, শুধু ক্ষমতার হাতবদল নয়, অর্থবহ রাষ্ট্রীয় পরিবর্তনই জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনার বহিঃপ্রকাশ। আমরা জান দেব, তবুও জুলাই দেব না। সংবিধানের কেবল সংশোধন নয়, প্রয়োজন রাষ্ট্র সংস্কার। জনগণের গণভোটের রায় সংসদে বাস্তবায়িত না হলে জুলাই গণঅভ্যুত্থানের মতো দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি রাজপথেই তার ফয়সালা করবে।
তিনি বলেন, রাজনীতি আজ লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আমলা, পুঁজিপতি ও সুবিধাবাদীরা রাজনীতিতে অনুপ্রবেশ করে রাজনৈতিক চরিত্র ধ্বংস করেছে। হাজার হাজার কোটি টাকা লুটকারীরা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে জাতীয় সংসদের সদস্য হয়েছেন।
ইরান আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের কবর রচনা করেছে। শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, আউয়াল মিয়া, নাঈমরা বস্তাপচা ও নোংরা রাজনীতি টিকিয়ে রাখতে জীবন উৎসর্গ করেননি। তাদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে নতুন ধারার রাজনীতি এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে বাংলাদেশ লেবার পার্টিকে আরও সংগঠিত করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির আহ্বায়ক এআরএম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইউসুফ আলী, জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, সহসভাপতি শুভ আহমেদ প্রমুখ।

ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও পাবনা জেলা বিএনপিতে বিভেদ সৃষ্টির অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে। জেলা বিএনপির শীর্ষ সাত নেতা এই অভিযোগ এনেছেন।
২৩ মিনিট আগে
গুমের সব ঘটনার সত্য উদ্ঘাটন ও দায়ীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এই আহ্বান জানিয়েছেন তিনি।
৩০ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এ-সংক্রান্ত পাইলট প্রকল্পে ভুলের হার মাত্র ১.২ শতাংশ বলে জানান।
৩০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কার, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি সার্বভৌমত্ব, শ্রম ও শিক্ষা খাতের সংস্কারসহ ৯ দফা দাবি জানিয়েছে নবগঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভস।
২৯ আগস্ট ২০২৬