স্ট্রিম প্রতিবেদক

পাঁচ বছরের মধ্যে নতুন এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ইশতেহারে এ প্রতিশ্রুতির কথা জানায় দলটি।
‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’– এ ‘সেকেন্ড রিপাবলিক’ বিনির্মাণের রূপরেখা হিসেবে ৩৬ দফা কর্মসূচি তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে এনসিপি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম, কবি ও চিন্তক ফরহাদ মজহার, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ছাড়াও বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।
ইশতেহারে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি এবং নাগরিক অধিকার সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে তরুণদের ভোটাধিকারের বয়স ১৬ বছর করা এবং আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি রয়েছে।
এনসিপি বিগত ১৫ বছরের আওয়ামী শাসনামলে সংঘটিত গণহত্যা, গুম ও বিচারবহির্ভূত হত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়েছে। এ লক্ষ্যে ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন’ গঠন এবং জুলাই সনদের বাস্তবায়নে স্বাধীন কমিশন করার কথা বলেছে। এছাড়া পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে ১৮৬১ ও ১৮৯৮ সালের পুরোনো আইন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে ইশতেহারে।
দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে মন্ত্রী-এমপি ও আমলাদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশের জন্য ‘হিসাব দাও’ নামের পোর্টাল চালু করবে এনসিপি। সরকারি চাকরিতে পদোন্নতি শতভাগ পারফরমেন্সভিত্তিক করার পাশাপাশি আমলাতন্ত্রে ল্যাটারাল এন্ট্রি বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে এনসিপি জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা নির্ধারণের প্রতিশ্রুতি দিয়েছে। মুদ্রাস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনা এবং কর-জিডিপি অনুপাত ১২ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া টিসিবির ট্রাক সেলের পরিবর্তে কার্ডের মাধ্যমে নিবন্ধিত মুদি দোকান থেকে পণ্য কেনার সুবিধা রাখবে এনসিপি।
ইশতেহারে শিক্ষা ও স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের কথা বলেছে এনসিপি। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো, স্নাতক পর্যায়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপ এবং শিক্ষা খাতে জিডিপির ৩ শতাংশ বরাদ্দের অঙ্গীকার রয়েছে। স্বাস্থ্যখাতে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে দেশের উত্তর ও দক্ষিণে ‘বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন (এসএইচবজেড’ গড়ে তোলা এবং জিপিএস-ট্র্যাকড জাতীয় অ্যাম্বুলেন্স সেবা চালুর ঘোষণা দিয়েছে জুরাই গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের দলটি।
নারীর ক্ষমতায়নে সংসদে ১০০ সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা, কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাসের পাশাপাশি পুরুষদের এক মাস পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করার প্রস্তাব রেখেছে এনসিপি।
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্যা আদায়, শেখ হাসিনাসহ পলাতক অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে দলটি। প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনীতে ড্রোন ব্রিগেড (UAV) গঠন ও রিজার্ভ ফোর্স দ্বিগুণ করার পরিকল্পনার ঘোষণা রয়েছে ইশতেহারে।
জাতীয় নাগরিক পার্টি মনে করে, কেবল সরকার পরিবর্তন নয় বরং কাঠামোগত সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব। এই লক্ষ্যে তারা ‘সেকেন্ড রিপাবলিক’ গড়ে তুলবে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬