স্ট্রিম ডেস্ক

বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রক্রিয়ায় সরকারের সমন্বিত ও গতিশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। আজ শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ড্রেয়ার এ মন্তব্য করেন।
লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা বিশ্বের ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করছি। কিন্তু বাংলাদেশের মতো এত দ্রুত, দক্ষ ও সিদ্ধান্তমূলক সহযোগিতা আমরা কোথাও দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’
ইউনূসের ডিজিটাল স্বপ্ন: শিক্ষা ও স্বাস্থ্য সবার জন্য
বৈঠকে অধ্যাপক ইউনূস জানান, বর্ষাকালে দেশের অনেক অঞ্চলই বন্যা ও জলাবদ্ধতার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পার্বত্য অঞ্চলসহ দুর্গম এলাকাগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও চিকিৎসকের অভাব প্রকট। এ প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ডিজিটাল সংযোগ এখন অপরিহার্য।
তিনি বলেন, ‘আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর লক্ষ্যে কাজ করছি, যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্বমানের শিক্ষকের ক্লাস পেতে পারে। এ ছাড়া আমরা চাই, এসব এলাকার মানুষ যেন অনলাইনে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে পারেন। তাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকলে ভবিষ্যৎ চিকিৎসাও সহজ হবে।’
নারী ও মাতৃস্বাস্থ্য প্রসঙ্গে ইউনূস বলেন, ‘গর্ভাবস্থার সময় চিকিৎসকের কাছে যেতে নারীদের পুরুষ অভিভাবকের সহায়তা নিতে হয়। ডিজিটাল সেবার মাধ্যমে তাঁরা ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন, যা নারীর স্বাধীনতা ও স্বাস্থ্যসুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বিদেশে বসবাসরত বাংলাদেশিদের কথা তিনি উল্লেখ করে বলেন, ‘অনেকেই ভাষাগত কারণে বিদেশি চিকিৎসকের কাছে যেতে দ্বিধা বোধ করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে তারা দেশে থাকা চিকিৎসকদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন।’
প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করে স্পেসএক্স ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আপনার যেসব উদাহরণ আমরা শুনলাম, তা বিশ্বের অন্যান্য নেতাদের জন্য অনুকরণীয় হতে পারে। আপনি যদি আপনার দেশে এটি করতে পারেন, তাহলে অন্যরাও পারবেন।’
তিনি ইউনূসের দুর্নীতিবিরোধী পদক্ষেপেরও প্রশংসা করে বলেন, ‘আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, দুর্নীতি যে কী ভয়ংকর সমস্যা হতে পারে, তা জানি। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করার যে ভাবনা আপনি দিয়েছেন, তা সত্যিই গুরুত্বপূর্ণ।’

ভোজনরসিকদের খুবই প্রিয় একটি খাবার ‘লবস্টার’। ইদানীং ‘লাক্সারি ফুড’ হিসেবে ফাইন ডাইন রেস্টুরেন্টগুলোতে এর চাহিদা ব্যাপক।
১ দিন আগে
বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানিটির দায়িত্ব নেবেন তিনি।
২১ এপ্রিল ২০২৬
কক্সবাজার বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে স্থাপিত ফ্রি ওয়াইফাই সেবা পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ শনিবার (১১ এপ্রিল) এই সেবা পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন
১১ এপ্রিল ২০২৬
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘সবার জন্য ইন্টারনেট’ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
১১ এপ্রিল ২০২৬