দেশীয় শিল্পের বিকাশে বদ্ধপরিকর সরকার: আইসিটিমন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২০: ১১
খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড কার্যক্রম পরিদর্শন করেন আইসিটিমন্ত্রী। ছবি সংগৃহীত

দেশীয় শিল্পের বিকাশ ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার (১৬ জুন) খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তিনি বলেন, সরকার দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। উৎপাদন খাতে দক্ষ মানবসম্পদ, উদ্ভাবন এবং আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে দেশের শিল্পখাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

ক্যাবল শিল্পের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো শক্তিশালী করতে দেশীয় শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড দেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে অবদান রাখছে।’

বাজারে নিজেদের অবস্থান সুসংহত করতে কার্যকর পরিকল্পনা, নতুন মার্কেটিং পলিসি এবং একটি প্রোঅ্যাকটিভ বিপণন নেটওয়ার্ক গড়ে তোলার পরামর্শ দেন ফকির মাহবুব আনাম।

কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতার প্রশংসা করে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানকে নিজের ভাবতে হবে, তবেই কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব।’ তিনি আশ্বাস দেন, ক্যাবল শিল্পের সার্বিক উন্নয়নে যা যা করা দরকার, সরকার তা করবে।

এর আগে আইসিটিমন্ত্রী কারখানার বিভিন্ন উৎপাদন ধাপ ঘুরে দেখেন এবং উৎপাদনশীলতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন। পরিদর্শন শেষে ক্যাবল শিল্প লিমিটেড প্রাঙ্গণে একটি দেশি আমের চারা রোপণ করেন তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত