স্ট্রিম প্রতিবেদক

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্দেশে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে ব্যতিক্রমী এক বিদায় সংবর্ধনা পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। দলকে বহনকারী বিমানকে বিমানবন্দরের রানওয়েতে পানি ছিটিয়ে প্রতীকী ‘ব্যাপ্টাইজড’ করা হয়।
ব্রাজিলের স্থানীয় সময়ে সোমবার (১ জুন) রিও ডি জেনিরোর গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বকাপের উদ্দেশে যাত্রা করে ব্রাজিল দল। উড্ডয়নের আগে বিমানবন্দরের দুটি ফায়ার সার্ভিস ট্রাক বিমানটির ওপর জলকামানের মাধ্যমে পানির ধারা সৃষ্টি করে। সেই পানির মধ্য দিয়ে ধীরে ধীরে অগ্রসর হয় ব্রাজিলের টিম ও কোচিং স্ট্যাফদের বহনকারী বিমানটি। আন্তর্জাতিক বিমান চলাচলে বিশেষ উপলক্ষ কিংবা গুরুত্বপূর্ণ যাত্রার আগে এ ধরনের ‘ওয়াটার স্যালুট’ বা প্রতীকী আশীর্বাদ প্রদান করা হয়, যেটি বহুদিনের রীতি হিসেবে প্রচলিত।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অনুমোদনে বিমানবন্দরের স্ট্যাফদের সহয়তায় এই বিশেষ আয়োজনকে অনেকেই শুভকামনা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখছেন। বিশ্বকাপ শুরুর আগে এমন আয়োজন ব্রাজিলের ফুটবলপ্রেমীদের মধ্যেও নতুন করে আবেগ ও আশার সঞ্চার করেছে।
ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীন এবার ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে ব্রাজিল। সর্বশেষ ২০০২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর দীর্ঘ ২৪ বছর ধরে শিরোপার অপেক্ষায় রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল দল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্কে নিজেদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবে। বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে থাকা সেলেসাওদের প্রথম ম্যাচ আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। যদিও এই ম্যাচের আগে ব্রাজিল ৭ জুন মরক্কোর বিপক্ষে খেলবে।
দীর্ঘদিনের শিরোপাখরা কাটিয়ে আবারও বিশ্বমঞ্চে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ব্রাজিল। আর সেই যাত্রার শুরুটা হলো আশীর্বাদ, আবেগ এবং নতুন স্বপ্নের প্রতীকী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬