
এবারো পারল না বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে পিছিয়ে পড়ে দ্রুত ঘুরে দাঁড়ালেও, শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে গেছে সফরকারীরা। এই পরাজয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের।
শনিবার (৬ জুন) ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সন্ধ্যায় এক দশক পর নারী সাফের ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। আক্রমণ পাল্টা আক্রমণ চললেও ৪২তম মিনিটে ভারত এগিয়ে যায় অভিজ্ঞ পেয়ারি জাজার গোলে।
তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। এবারো ত্রাতা হিসেবে আবির্ভূত হন ঋতুপর্ণা চাকমা। প্রথমার্ধের ইনজুরি টাইমে তহুরা খাতুনের নিখুঁত পাস ধরে ঋতুপর্ণা একটু এগিয়ে ভারতের গোলরক্ষককে পরাস্ত করে নিচু শটে দলকে সমতায় ফেরান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ভারত। পেয়ারি জাজার ক্রসে মাথা ছুঁইয়ে সানফিদা ব্যবধান করেন ২-১। ৫১ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ মিস করেন শামসুন্নাহার। ঋতুপর্ণার নেওয়া কর্নার শটে শামসুন্নাহার হেড করলে তা ক্রসবারের ওপর দিয়ে যায়।
এরপর বাংলাদেশের মেয়েরা আক্রমণের ধার বাড়ালেও, ডি বক্সে খেই হারাতে থাকে। এরই মধ্যে ৮২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বাংলাদেশের ডিফেন্সের ভুলে নিচু শটে গোল করেন লিন্ড কম। ৩-১ গোলে পিছিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই শিরোপা জিতে নেয় স্বাগতিক ভারত।
আজ ম্যাচের শুরুতে গত ম্যাচের প্রথম একাদশে থাকা উমেলাহ মারমা ও সুরভী আকন্দের পরিবর্তে মাঠে নামেন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। প্রথম থেকেই বাংলাদেশের মেয়েরা রক্ষণ সামলে খেলতে থাকেন। গোলরক্ষক মিলি রুখে দেন সানফিদার শট। এরপর দুদলই ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আক্রমণ করতে থাকে।
১২ মিনিটে একটি গোলের সুযোগ পায় বাংলাদেশ। লেফট উইঙ্গ ধরে একটি ক্রস ডি-বক্সে নেন ঋতুপর্ণা চাকমা। তবে বক্সে থাকা তহুরা খুব কাছাকাছি গেলেও পায়ের স্পর্শ না দিতে পারায় গোলবঞ্চিত হয় বাংলাদেশ। এরপর ১৪ মিনিটে ভারতের গোলরক্ষককে একা পেয়েও তহুরা ডিফেন্ডার জুলি কিশানের ট্যাকিলিংয়ে খেই হারান।
ভারতের আভেকা ২৯ মিনিটে ফ্রি হেডার পেলেও, কাজে লাগাতে ব্যর্থ হন। এরপর ৩৮ মিনিটে ভারতের মানীষার সুপার শট পুরোপুরি বামদিকে ঝাপিয়ে ঠেকিয়ে দেন গোলকিপার মিলি। কিন্তু ৪২ মিনিটে পেয়ারি জাজার বল জাল খুঁজে পেলে ম্যাচে এগিয়ে যায় ভারত। সেই ধারাবাহিকতা বজায় রেখে ষষ্ঠ শিরোপা ঘরে তোলে স্বাগতিকরা।
মেয়েদের সাফের প্রথম পাঁচ আসরের চ্যাম্পিয়ন ভারত। তবে ২০২২ ও ২০২৪ সালে হওয়া ষষ্ঠ ও সপ্তম আসরে শিরোপা জেতে বাংলাদেশ। এবার বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরল ক্রিসপিন ছেত্রীর দল।
.png)

ফিফা এবং এর সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালানোর অভিযোগে মার্কিন আদালতে উয়েফার বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নিয়েছে সংস্থাটি। বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক স্বত্ব বিক্রি নিয়ে চলমান বিরোধ এবার আইনি লড়াইয়ে রূপ নিল।
১২ ঘণ্টা আগে
সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁর এই বিদায়কে সম্মান জানাতে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের এই মৌসুমে প্রত্যেক দলের প্রথম ম্যাচে ১ মিনিট করতালির সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যাচের ১০ম মিনিটে খেলা থামিয়ে এই শ্রদ্ধা জানানো হচ্ছে।
১৪ ঘণ্টা আগে
দেশে ভালো উইকেটে খেলার ইতিবাচক মানসিকতা ও ধারাবাহিক প্রস্তুতির ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল সাফল্য পাচ্ছে বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
০৩ সেপ্টেম্বর ২০২৬-712cdd-256x144.webp)
ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল এই সিদ্ধান্তের কথা জানান।
০৩ সেপ্টেম্বর ২০২৬