ঝালকাঠির কৈখালীবাজারে আগুনে পুড়ল ১২ ব্যাবসাপ্রতিষ্ঠান

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝালকাঠি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৪৫
কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যাবসাপ্রতিষ্ঠান ও গুদাম। ছবি: সংগৃহীত
কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যাবসাপ্রতিষ্ঠান ও গুদাম। ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি ব্যাবসাপ্রতিষ্ঠান ও দুটি গুদাম পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন পাঁচজন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে বাজারের ফিরোজের কসমেটিকসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঠালিয়া ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কসমেটিকস, ইলেকট্রনিকস, মুদি দোকান, বেকারি, টিভি সার্ভিসিং সেন্টার ও অপটিক্যাল ফাইবারের অফিসসহ ১২টি দোকান ও দুটি গুদাম সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মন্টু ও লিটন জানান, চোখের সামনে তাদের সারা জীবনের সঞ্চয় পুড়ে গেছে। নতুন করে ঘুরে দাঁড়াতে তারা সরকারি ও বিত্তবানদের আর্থিক সহায়তা চেয়েছেন।

কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত ছাড়া নিশ্চিত কারণ বা ক্ষতির সঠিক পরিমাণ বলা যাচ্ছে না।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত