২৪ বছর পর বিশ্বকাপে তুরস্ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
ঢাকা

২৪ বছর পর বিশ্বকাপে তুরস্ক

দীর্ঘ ২৪ বছর পর কসোভোর প্রিস্টিনায় ইতিহাস গড়ল তুরস্ক। স্বাগতিক কসোভোকে ১-০ গোলে পরাজিত করে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে দেশটি। ২০০২ সালের সেমিফাইনাল খেলার পর আবারও ফুটবলে ফিরছে তুর্কিরা।

ম্যাচের প্রথমার্ধ আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও জালের দেখা পায়নি কোনো দলই। তবে বিরতির পর কৌশল বদলে আক্রমণাত্মক ফুটবল শুরু করে তুরস্ক। ম্যাচের ৫৩ মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলটি আসে। কেরেম আকতারকোগ্লু বল জালে জড়িয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

২০২৬ বিশ্বকাপে তুরস্ক জায়গা পেয়েছে ‘সি’ গ্রুপে। সেখানে তাদের মোকাবিলা করতে হবে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত