স্ট্রিম প্রতিবেদক

বিশ্বকাপের প্রথম ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) বিরুদ্ধে পর্তুগালের ১-১ গোলের ড্রয়ের পর নানা সমালোচনার মুখোমুখি হয়েছেন ক্রিশ্চিয়ানোর রোনালদো। যদিও এই সমালোচনায় ভেঙে না পড়ে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন। শুরুটা ঠিক মনের মতো না হলেও এখানে সব শেষ হয়ে যায়নি মনে করেন তিনি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে ৪১ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘শুরুটা যেমন চেয়েছিলাম তেমন হয়নি, তবে লড়াই এখনও বাকি। মাথা উঁচু রেখে পরবর্তী ম্যাচের জন্য আমাদের মনোযোগ দিতে হবে।’ রোনালদোর এই ইতিবাচক বার্তা দলের খেলোয়াড় এবং ভক্তদের মধ্যে নতুন করে ঘুরে দাঁড়ানোর রসদ জোগাচ্ছে।
অবশ্য হিউস্টনের এই ম্যাচটিতে লিওনেল মেসির পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে খেলার অনন্য এক কীর্তি স্পর্শ করেছেন তিনি। সেই সঙ্গে বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে মাঠে নামার নতুন রেকর্ডও গড়েন এই মহাতারকা।
রোনালদোকে পুরো ৯০ মিনিট খেলানো এবং মাঠ থেকে তুলে না নেওয়ার ব্যাখ্যায় কোচ মার্তিনেজ বলেন, ‘আপনার যখন গোল প্রয়োজন হবে, তখন পৃথিবীর সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার আমি কোনো মানেই দেখি না। বক্সের ভেতর ক্রিশ্চিয়ানোর অভিজ্ঞতা দলের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। যেভাবে সে প্রতিপক্ষের ডিফেন্ডারদের নিজের দিকে টানতে পারে তা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি আরও যোগ করে বলেন, আমি যখন গোল নিয়ে চিন্তা করি তখন আমার রোনালদোকেই প্রয়োজন।
ম্যাচ শেষে সাবেক ফরাসি খেলোয়াড় থিয়েরি অঁরি ফক্স স্পোর্টসে রোনালদোর সমালোচনা করে বলেন, তার নিজের গোল করার থেকে, দলের গোল করাটা গুরুত্বপূর্ণ। নিজের গোল করার তাড়নায় রোনালদো ব্রুনোর লাইনে চলে যান, যেটি বিপক্ষ দলের ডিফেন্ডারদের তাঁকে থামাতে সহজ হয়।
পর্তুগালের পরবর্তী মিশন আগামী মঙ্গলবার উজবেকিস্তান এবং তার পরের শনিবার কলম্বিয়ার বিপক্ষে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৮ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১৩ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬