অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন গাড়ি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৩: ২৯
সংবাদ সম্মেলনে তামিম ইকবাল

আগামী জুনে অনুষ্ঠেয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং অটোমোবাইল ব্র্যান্ড ‘চেরি’-র মধ্যে এক সমঝোতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় সিরিজের ‘মোস্ট ভ্যালুয়েবল’ বা সেরা বাংলাদেশি খেলোয়াড়কে চেরি অটোমোবাইল কোম্পানির পক্ষ থেকে একটি গাড়ি উপহার দেওয়া হবে বলে জানান বিসিবি সভাপতি।

আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই চুক্তির ব্যাপারে বিস্তারিত জানানো হয়। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন এবং চেরি অটোমোবাইলের প্রতিনিধি সুমন।

সংবাদ সম্মেলনের শুরুতে তামিম ইকবাল বলেন, ‘গত দুই বছর ধরে বিসিবির রেপুটেশন নষ্ট হওয়ার পর চেরির মতো ব্র্যান্ড বিসিবির সঙ্গে যুক্ত হওয়াটা অবশ্যই একটি যুগান্তকারী দিক।’ তিনি আরও মনে করিয়ে দেন যে এর আগে সর্বশেষ ২০০৫ সালে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সময় কোনো অটোমোবাইল ব্র্যান্ড ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছিল। গত সিরিজগুলোতে ই-বাইক কোম্পানিগুলো খেলোয়াড়দের পুরস্কৃত করলেও এবার চেরি সরাসরি গাড়ি নিয়ে যুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিবি সভাপতি।

তামিম ইকবাল আরও যুক্ত করেন জানান, আরও যত এমন ব্র্যান্ড ক্রিকেটের সঙ্গে যুক্ত হবে, এর ফলে ক্রিকেটারদেরও ইনসেন্টিভস বিসিবি দিতে পারবে।

কী বিবেচনায় ‘মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়’ নির্বাচিত করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তামিম জানান, এইটা ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজে মিলিয়ে পুরা সফরের সেরা পারফর্মারকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হবে।

চেরি অটোমোবাইলের প্রতিনিধি সুমন জানান, বিসিবির সঙ্গে তাদের আলোচনা শুরু হয়েছে মূলত গতকাল। ক্রিকেটের উন্নয়নে কিছু করার লক্ষ্য থেকেই তারা অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা খেলোয়াড়কে গাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমানে অ্যাডহক কমিটির বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে তামিম ইকবাল ভবিষ্যতে বিসিবির পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, তাদের প্রথম লক্ষ্য বিসিবির হারানো রেপুটেশন ফিরিয়ে আনা। তারই পরিপেক্ষিতে ক্রিকেটে ভালো ভালো জিনিস যুক্ত হওয়ার সাথে সাথে তিনি মনে করেন এতে বিসিবির হারানো রেপুটেশনও আসবে। যার ফলে বাংলাদেশের আয়ও যেমন বাড়বে, স্পন্সরশিপও আসবে যেইটার ফলে ক্রিকেট ও বিসিবির উন্নয়ন হবে।

সম্পর্কিত