স্ট্রিম প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ মে সিলেটে হতে যাওয়া এই ম্যাচে মিরপুর টেস্টে জয়ী নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন একই দল মাঠে নামবে।
মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য জানিয়েছে।
গত কয়েক দিন ধরে বৃষ্টির সম্ভাবনার কারণে ভেন্যু পরিবর্তনের গুঞ্জন ক্রিকেট মহলে ছড়িয়ে পড়ে। বলা হচ্ছিল, এই টেস্ট সিলেট থেকে ঢাকায় সরিয়ে আনা হতে পারে। তবে বিসিবি জানিয়েছে, দ্বিতীয় টেস্টের ভেন্যু নিয়ে সৃষ্ট গুঞ্জন ভিত্তিহীন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই (এসআইসিএস) নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ হবে।
ঘোষিত দলে বড় কোনো চমক নেই। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক ও লিটন দাসের পাশাপাশি ব্যাটিং লাইনআপে শক্ত ভিত্তি যোগ করবেন অধিনায়ক শান্ত। বোলিং আক্রমণে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের স্পিন জুটির সঙ্গে গতির ঝড় তুলবেন তাসকিন আহমেদ ও প্রথম টেস্টের নায়ক নাহিদ রানা।
এর আগে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ঘরের মাঠে ১০৪ রানের বিশাল জয় পেয়েছে টাইগাররা। তাসকিন ও তাইজুলের নিয়ন্ত্রিত বোলিং আর নাহিদের ক্যারিয়ারসেরা পাঁচ উইকেটের ওপর ভর করে এই ঐতিহাসিক জয় তুলে নেয় শান্তর দল। সিরিজে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন সিলেটে সিরিজ জয়ের হাতছানি।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
৪ ঘণ্টা আগে
একই মাঠ, একই প্রতিপক্ষ। মাঝখানে কেটে গেছে ১৭ বছর। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে। সেখানে বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা একাদশে মেসি, এমবাপ্পে, হলান্ড কিংবা রদ্রির মতো তারকা থাকবে এমনটা প্রত্যাশিত। তবে এবারের বিশ্বকাপ শুধু প্রতিষ্ঠিত তারকারা নয়, আলোচনায় উঠে এসেছে নতুন মুখও। সেই বিবেচনাতেই ঢাকা স্ট্রিম তাঁদের বিশ্বকাপ সেরা একাদশ সাজিয়েছে।
২২ জুলাই ২০২৬