
বাংলাদেশি মিডফিল্ডার শামিত সোমের জোড়া অ্যাসিস্টে ইউএসএল লীগ ওয়ানের ম্যাচে ফোর্ট ওয়েইন এফসিকে ৪–২ গোলে হারিয়েছে নিউইয়র্ক কসমস। গোলের দেখা না পেলেও মাঝমাঠে নৈপুণ্যে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শামিত।
রোববার (৬ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নিউইয়র্ক কসমস। তবে গোলের দেখা পেতে তাদের ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। শামিত সোমের বাড়ানো বলে লামিন জাওনেহের ফিনিশিংয়ে ১-০ গোলে এগিয়ে যায় কসমস।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২ মিনিটে) ব্যবধান দ্বিগুণ করেন জর্ডান চাভেজ। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কসমস।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও এগিয়ে যায় কসমস। খেলার ৪৭ মিনিটে আজমির স্পেংলারের পাস থেকে সেবাস্তিয়ান গুয়েনজাত্তি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩–০। তিন গোলের ধাক্কা সামলে ৬৬ মিনিটে গোল করে ব্যবধান ৩-১-এ নামিয়ে আনে ফোর্ট ওয়েইন।
তবে স্বাগতিকদের ম্যাচে ফেরার লড়াই বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭১ মিনিটে আবারও ঝলক দেখান শামিত। তাঁর নিখুঁত পাস থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন জাওনেহ। খেলার শেষ মুহূর্তে ৯০ মিনিটে পেনাল্টি থেকে ফোর্ট ওয়েইন গোল করলেও তা কসমসের ৪–২ গোলের বড় জয় আটকাতে পারেনি।
গোলের খাতায় নিজের নাম লেখাতে না পারলেও দলের জয়ে বড় অবদান রেখেছেন শামিত সোম। দুই অ্যাসিস্টের পাশাপাশি পুরো ম্যাচে তাঁর দেওয়া ৩৬ পাসের ৩০টিই সফল ছিল। তাঁর পাসিং অ্যাকুরেসি ছিল ৮৩ শতাংশ।
.png)

বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী মিডফিল্ডার কাভান সুলিভানের গোলে সিএফ মন্ট্রিয়েলকে ২–০ ব্যবধানে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। রোববার (৬ সেপ্টেম্বর) মেজর লিগ সকারে এই জয়ে টানা আট ম্যাচে অপরাজিত থাকল ফিলাডেলফিয়া।
২ ঘণ্টা আগে
জার্মান বুন্দেসলিগায় লরিস কারিয়ুসের গোলকিপিং নৈপুণ্যে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে শালকে ০৪। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে পয়েন্ট হারানোর পাশাপাশি থেমেছে বায়ার্নের টানা ৫৯ ম্যাচে গোল করার ধারাও ।
৩ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাসান মাহমুদের বোলিং নৈপুণ্যে ওরচেস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। দুই ইনিংসে ৭টি উইকেট নিয়েছেন এই বাংলাদেশি পেসার।
৪ ঘণ্টা আগে
আর্লিং হালান্ডের ৩০০তম গোলের মাইলফলক ছোঁয়ার দিনেই জয় পেল ম্যানচেস্টার সিটি। শনিবার (৫ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে কভেন্ট্রি সিটিকে ১–০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল সিটি। তবে কভেন্ট্রির জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল তাদের আক্রমণ।
১৩ ঘণ্টা আগে