বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের রেকর্ডের দিনে ফিলাডেলফিয়ার অনায়াস জয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৩
গোলের পর কাভান সুলিভানের উদযাপন। সংগৃহীত ছবি
গোলের পর কাভান সুলিভানের উদযাপন। সংগৃহীত ছবি

বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী মিডফিল্ডার কাভান সুলিভানের গোলে সিএফ মন্ট্রিয়েলকে ২–০ ব্যবধানে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। রোববার (৬ সেপ্টেম্বর) মেজর লিগ সকারে এই জয়ে টানা আট ম্যাচে অপরাজিত থাকল ফিলাডেলফিয়া।

ম্যাচের প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না ফিলাডেলফিয়া ইউনিয়ন। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের লড়াই। দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে মিডফিল্ডার ড্যানলি জ্যঁ-জ্যাকের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা।

ম্যাচের ৭৫ মিনিটে একক নৈপুণ্যে কাভান সুলিভান গোল করে ব্যবধান ২–০ করেন। চলতি মৌসুমে এটি সুলিভানের চতুর্থ গোল। টানা তিন ম্যাচে গোল করার কীর্তি গড়লেন। একই সঙ্গে টানা পাঁচ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করে এমএলএসের ইতিহাসে প্রথম কিশোর খেলোয়াড় হিসেবে নতুন রেকর্ড গড়েছেন সুলিভান।

ম্যাচের শেষ দিকে ৮২ মিনিটে সুলিভানকে মাঠ থেকে তুলে নেন কোচ রায়ান রিখটার। শেষ পর্যন্ত কোনো দল আর ব্যবধান বাড়াতে বা কমাতে না পারলে ২–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফিলাডেলফিয়া ইউনিয়ন। এই জয়ে টানা ৮ ম্যাচ অপরাজিত থাকল দলটি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত