স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির চতুর্থ সভায় ১৯২ জন কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করাসহ তৃণমূল ক্রিকেটের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (৮ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
কাউন্সিলরদের মনোনয়নের বিষয়ে বোর্ড জানিয়েছে, বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বিভিন্ন অ্যাসোসিয়েশন, ক্লাব ও সংস্থা থেকে এই কাউন্সিলরদের মনোনীত করা হবে। বিসিবি আরও জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুতই চিঠি পাঠানো হবে এবং তাঁদের মনোনীত কাউন্সিলরদের নাম আগামী ১৬ মে-র মধ্যে জমা দিতে বলা হয়েছে।
জেলা পর্যায়ের কোচদের নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বর্তমানে দেশের ৬৪ জেলার কোচদের চুক্তির মেয়াদ শেষ হয়ে আসায় নতুন করে কোচ নিয়োগ দেওয়া হবে। তবে এবার সরাসরি নিয়োগ না দিয়ে আবেদনকারীদের তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতার প্রমাণ দিতে হবে।
এ ছাড়া আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে বোর্ড। বিসিবির তালিকাভুক্ত আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদ গত ৩০ এপ্রিল শেষ হয়ে গিয়েছিল। বিসিবি তাঁদের সাথে চুক্তির মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
৪ ঘণ্টা আগে
একই মাঠ, একই প্রতিপক্ষ। মাঝখানে কেটে গেছে ১৭ বছর। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে। সেখানে বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা একাদশে মেসি, এমবাপ্পে, হলান্ড কিংবা রদ্রির মতো তারকা থাকবে এমনটা প্রত্যাশিত। তবে এবারের বিশ্বকাপ শুধু প্রতিষ্ঠিত তারকারা নয়, আলোচনায় উঠে এসেছে নতুন মুখও। সেই বিবেচনাতেই ঢাকা স্ট্রিম তাঁদের বিশ্বকাপ সেরা একাদশ সাজিয়েছে।
২২ জুলাই ২০২৬