স্ট্রিম প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় মিরপুরে এই দল ঘোষণা করা হয়। পাকিস্তান সিরিজের স্কোয়াড অপরিবর্তিত রেখেই কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
দল ঘোষণার পর প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, গত সিরিজে দলের পারফরম্যান্স সন্তোষজনক ছিল। খেলোয়াড়দের আত্মবিশ্বাস বজায় রাখতে এবং সবাইকে পর্যাপ্ত সুযোগ দিতেই আগের ১৫ জনকে রাখা হয়েছে। সাইফ হাসানের অন্তর্ভুক্তির প্রশ্নে তিনি জানান, তাঁদের নির্বাচক প্যানেল খেলোয়াড়দের ধারাবাহিকতায় বিশ্বাসী। সাইফ হাসানকে আবারও সুযোগ দেওয়া হয়েছে কারণ তাঁরা কাউকে মাত্র তিন ম্যাচ দিয়ে বিচার করতে চান না। তাঁরা চান সাইফ হাসানও যেন পর্যাপ্ত সুযোগ পান।
অধিনায়ক নির্বাচনের প্রশ্নে প্রধান নির্বাচক জানান, আগে কীভাবে কী হয়েছে, সেই সময়ের দিকে তাঁরা ফিরে তাকাতে চান না। অধিনায়ক নির্বাচনের সিদ্ধান্ত বোর্ড গ্রহণ করে, এক্ষেত্রে নির্বাচক প্যানেলের কোনো ভূমিকা থাকে না। বিশ্বকাপের আগে পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে তিনি জানান, এ মুহূর্তে তাঁরা কোনো পরীক্ষা-নিরীক্ষা করতে চান না। বরং দলে থাকা খেলোয়াড়দের অন্তত পর্যাপ্ত সুযোগ দিতে চান। কাউকে দলে বিবেচনা করলে তাঁকে লম্বা সময়ের জন্য দেখার পরিকল্পনা রয়েছে তাঁদের।
সাকিবের খেলার প্রসঙ্গে সুজন জানান, সাকিব যেখানে খেলেন সেখানে তাঁর নিয়মিত খেলা হয় না। সাকিবের থাকা না থাকা পরের বিষয়; সবকিছু ঠিক থাকলে তাঁকে তাঁরা লম্বা সময়ের জন্যই চান। তাঁদের মধ্যে আলাপ হয়েছে যে তিনি কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রস্তুতির গুরুত্ব অনেক বেশি। সাকিব আন্তর্জাতিক খেলার জন্য কতটুকু প্রস্তুত, সেটিই এখন বিবেচনা করা হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১৭, ২০ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রথম দুই ম্যাচ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং তৃতীয় ও শেষ ম্যাচটি চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড ও ম্যাচ নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় বিশ্ব ফুটবলে বিতর্ক থামছে না। এ ঘটনায় ফুটবলের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ নতুন নয়। এবারও এমন অভিযোগ উঠেছিল। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে তদন্ত শেষে তারা জানিয়েছে, টুর্নামেন্টের কোনো ম্যাচে বেটিং বা ম্যাচের ফল প্রভাবিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
৪ ঘণ্টা আগে
একই মাঠ, একই প্রতিপক্ষ। মাঝখানে কেটে গেছে ১৭ বছর। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে। সেখানে বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে লর্ডসে।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেরা একাদশে মেসি, এমবাপ্পে, হলান্ড কিংবা রদ্রির মতো তারকা থাকবে এমনটা প্রত্যাশিত। তবে এবারের বিশ্বকাপ শুধু প্রতিষ্ঠিত তারকারা নয়, আলোচনায় উঠে এসেছে নতুন মুখও। সেই বিবেচনাতেই ঢাকা স্ট্রিম তাঁদের বিশ্বকাপ সেরা একাদশ সাজিয়েছে।
২২ জুলাই ২০২৬