স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইউরোপের দেশ সান মারিনোর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ জুন ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে ফিফা টায়ার-১-এর এই ম্যাচ সান মারিনোর মাঠেই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
এই সফরকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বাফুফে দাবি করছে, এই ম্যাচ ইউরোপের কোনো জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম অফিসিয়াল ম্যাচ এবং ইউরোপের মাটিতে লাল-সবুজের প্রতিনিধিদের প্রথম পদচিহ্ন।
তবে বাফুফের এই দাবির সঙ্গে ফুটবল-সংশ্লিষ্টরা দ্বিমত পোষণ করেছেন। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ২০০০ সালে ইংল্যান্ডের লেস্টারে ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এছাড়া ২০০১ সালে ভারতের কোচিতে ‘মিলেনিয়াম সুপার সকার কাপ’-এ ইউরোপের দুই দেশ বসনিয়া ও হার্জেগোভিনা এবং যুগোস্লাভিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ফলে বাফুফের ‘প্রথমবার’ সংক্রান্ত দাবি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
তবে ৫৫ বছরের ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো ইউরোপীয় দলের বিপক্ষে তাদেরই মাটিতে লড়বে বাংলাদেশ। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮১তম অবস্থানে থাকলেও, প্রতিপক্ষ সান মারিনোর অবস্থান ২১১-এ। সান মারিনো তাদের দীর্ঘ ইতিহাসে মাত্র কয়েকটি জয় পেলেও ইউরোপের বড় বড় দলগুলোর বিপক্ষে খেলার নিয়মিত অভিজ্ঞতা রয়েছে তাদের। অন্যদিকে, বাংলাদেশ এই ম্যাচকে দেখছে বিশ্ব ফুটবলে নিজেদের নতুন সামর্থ্য জানান দেওয়ার মঞ্চ হিসেবে।

চার বছরের চুক্তিতে ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব নিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। মঙ্গলবার (২৮ জুলাই) প্যারিসে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
ত্রিনিদাদ টেস্টে পাকিস্তানের ইনিংস ধসিয়ে বিরল কীর্তি গড়লেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। টানা ৫ ওভার বল করে কোনো রান না দিয়ে নিয়েছেন ৫ উইকেট। টেস্ট ক্রিকেটের প্রায় ১৫০ বছরের ইতিহাসে এমন বোলিং নজিরবিহীন।
৮ ঘণ্টা আগে
সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত ক্রিকেট দল।
২৭ জুলাই ২০২৬
ইনজুরি সমস্যার কারণে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টেস্ট দল গঠনে বেশ চ্যালেঞ্জ পোহাতে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। সোমবার (২৭ জুলাই) মিরপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২৭ জুলাই ২০২৬