
আর্জেন্টিনাকে বিদায় করে বিশ্বফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট ১৬ বছর স্পেনের মাথায়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছে ফুয়েন্তের শিষ্যরা। ফাইনালের এই মহামঞ্চে গোলপোস্ট থেকে আক্রমণ ভাগ, সব অংশের খেলোয়ারদেরই ছিল দাপট।
নির্ধারিত সময়ে গোলপোস্টের নিচে কিছুটা ঝুঁকি নিলেও স্পেনের ক্লিন শিট ধরে রাখার এই ম্যাচে উনাই সিমোনের রেটিং ৭। স্প্যানিশ রক্ষণভাগে বরাবরের মতোই রকসলিড ডিফেন্স করে আইমেরিক লাপোর্তের রেটিং ৭। তবে আলাদা করে নজর কেড়েছেন বার্সার তরুণ পাও কুবারসি। রক্ষণ আগলে রাখার পাশাপাশি ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ফাইনালে শতাধিক সফল পাস দেওয়া মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েছেন তিনি, তাঁর রেটিং ৮।এরই সঙ্গে চলতি বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।
দুই প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা রিয়াল মাদ্রিদের মার্ক কুকুরেয়া ও সেমিফাইনালের ফর্ম ধরে রাখা পেদ্রো পোরো—এই ফুলব্যাকের খাতায় রয়েছে ৭ রেটিং।
মাঝমাঠের স্প্যানিশ ইঞ্জিন হিসেবে কাজ করা ফাবিয়ান রুইজ, যার বাধা আর্জেন্টাইন শিবির টপকাতে পারেনি। মাঝমাঠের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে রেখে ২০১০ সালের পর দলকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছেন স্পেনের অধিনায়ক রদ্রি; এরই সঙ্গে তিনি জয় করেছেন গোল্ডেন বল। আর্জেন্টিনার বিপক্ষে কঠোর পরিশ্রম করা আলেক্স বায়েনা ও বেশ কিছু আক্রমণ তৈরি করা দানি ওলমোসহ মাঝমাঠের এই চারজন খেলোয়াড়ের রেটিং ৭।
আক্রমণভাগে মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বজয়ের স্বাদ পাওয়া লামিনে ইয়ামালের রেটিং ৭। ফাইনালে আর্জেন্টিনার ডিফেন্ডাররা বোতলবন্দী করে রাখলেও পুরো টুর্নামেন্টে স্পেনের সর্বোচ্চ গোলদাতা ৫ মিকেল ওয়ারজাবালের রেটিং ৭।
৬২ মিনিটে মাঠে নামা স্পেনের বার্সার মিডফিল্ডার পেদ্রির রেটিং ৭। তবে ম্যাচের আসল ভাগ্য বদলেছে এর পরের বদলিগুলোতেই। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে স্পেনের হয়ে ঐতিহাসিক জয়সূচক গোলটি এনে দেওয়া ফরোয়ার্ড ফেরান তোরেসেট রেটিং ৮। আর ৭৫ মিনিটে মাঠে নেমে আর্জেন্টিনার রক্ষণভাগে রীতিমতো চিরধরানো এবং গোলে অ্যাসিস্ট করে ম্যাচসেরা পারফরম্যান্স দেওয়া নিকো উইলিয়ামসের রেটিং ৯।
এছাড়া বদলি হিসেবে নামা মিকেল মেরিনো, অতিরিক্ত সময়ে রক্ষণ সামলানো এরিক গার্সিয়া এবং মাঝমাঠ আগলে রাখা মার্টিন জুবিমেন্দি এই তিনজনের রেটিং ৬।
আর্জেন্টিনা ম্যাচ হারলেও দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের রেটিং ৬। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে বিষাদময় এক সমাপ্তি হওয়া লিওনেল মেসির রেটিং ৫.৫।
.png)

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাঁর এই বিদায়কে সম্মান জানাতে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের এই মৌসুমে প্রত্যেক দলের প্রথম ম্যাচে ১ মিনিট করতালির সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ম্যাচের ১০ম মিনিটে খেলা থামিয়ে এই শ্রদ্ধা জানানো হচ্ছে।
৪১ মিনিট আগে
দেশে ভালো উইকেটে খেলার ইতিবাচক মানসিকতা ও ধারাবাহিক প্রস্তুতির ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দল সাফল্য পাচ্ছে বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
১৭ ঘণ্টা আগে-712cdd-256x144.webp)
ঘরোয়া ক্রিকেটের সব সংস্করণে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি তামিম ইকবাল এই সিদ্ধান্তের কথা জানান।
২০ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ফুটবলকে লিওনেল মেসি বিদায় জানিয়েছেন দুই দিন হলো। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে সম্মান জানাতে এবার নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
০৩ সেপ্টেম্বর ২০২৬