
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৭ জুন হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। গণনা শেষে ওইদিন সন্ধ্যা ৬টায় ফলাফল প্রকাশ করবে তিন সদস্যের নির্বাচন কমিশন।
শনিবার (১৬ মে) প্রধান নির্বাচন কমিশনার আহমেদুর রহিম নির্বাচনী তফসিল ঘোষণা করে এসব কথা জানান।
নির্বাচন কমিশনের তথ্যে, পরিচালনা পর্ষদের মোট ২৩ পরিচালক পদে তিন ক্যাটাগরিতে ভোট হবে। ক্যাটাগরি-১ এ ১০, ক্যাটাগরি-২ এ ১২ এবং ক্যাটাগরি-৩ এ ১ পরিচালক নির্বাচিত হবেন। তফসিল অনুযায়ী, ১৭ মে খসড়া এবং ১৯ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২০ ও ২১ মে বিসিবির ক্রিকেট অপারেশনস কার্যালয় থেকে ২০ হাজার টাকায় মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
২১ ও ২২ মে জমার পর ২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ২৪ মে আপিল ও শুনানি শেষে ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। ওইদিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
বিদেশে বা ঢাকার বাইরের ভোটারদের জন্য পোস্টাল ও ই-মেইলে ভোটদানের সুযোগ রয়েছে। ই-মেইলে ভোট দিতে ইচ্ছুক কাউন্সিলরদের ২৫ মের মধ্যে আবেদন করতে হবে।
.png)



-3c3626-256x144.webp)


