স্পোর্টস ডেস্ক

গ্রুপ এফ-এর ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করেছে সুইডেন। মেক্সিকোর এস্তাদিও বিবিভিএ ব্যানকোমার স্টেডিয়ামে সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত এই ম্যাচে পাত্তাই পায়নি তিউনিসিয়া।
ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়ার রক্ষণভাগকে চেপে ধরে সুইডেন। ম্যাচের সপ্তম মিনিটেই লিড নেয় তারা। ইয়াসিন আইয়ারির ফিনিশিংয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
পিছিয়ে পড়ে তিউনিসিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৩০ মিনিটে ব্যবধান আরেকটি গোল করে সুইডেন। মাঝমাঠ থেকে কাউন্টার অ্যাটাকে বল পেয়ে লিভারপুলের স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক কার্ভ শর্টে জালে বল জড়ান।
তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ৪৩ মিনিটে হ্যানিবালের ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান ২-১ এ নামিয়ে আনেন তিউনিসিয়ার ডিফেন্ডার ওমর রেকিক। এই গোলের রেশ নিয়েই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ফিরে সমতায় ফিরতে মরিয়া তিউনিসিয়া কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। তবে ম্যাচের ৬০ মিনিটে সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকেরেস তিউনিসিয়ার গোলরক্ষককে একা পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠালে ৩-১ এ এগিয়ে যায় সুইডেন। ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় সুইডেন। ম্যাচের ৮৩ মিনিটে ম্যাতিয়াস সভানবার্গ তিউনিসিয়ার জালে বল জড়ালে ৪-১ এ এগিয়ে যায় সুইডিশরা।
ম্যাচের অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ম্যাচের প্রথম গোলদাতা ইয়াসিন আইয়ারি। যার ফলে ৫-১ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইডিশরা। এই জয়ে গ্রুপ এফ-এর পয়েন্ট টেবিলের এক নম্বরে চলে গেল সুইডেন।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৯ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১৩ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬