স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ-৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে ভবিষ্যদ্বাণী করেছেন কেপ ভার্দে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। গ্রুপ পর্বে দেশটি তিন ম্যাচে ড্র করে চমক দেখানোর পর আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট মনে করেন, শেষ ৩২-এর লড়াইয়ে মেসির আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দেবে ‘ব্লু শার্কস’।
মঙ্গলবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস বলেন, ‘আমার মনে হয় কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমরা মাঠে জেতার জন্য নামব।’
ছোট দেশগুলোর অদম্য ইচ্ছাশক্তির কথা উল্লেখ করে বলেন, ‘যখন কোনো দলের ওপর প্রত্যাশার চাপ কম থাকে তখন সেই দলের জেতার ইচ্ছেটা বেশি থাকে। তাই ম্যাচেও যে কোন কিছু সম্ভব। আমাদের ছোট দেশটির সবসময় চেষ্টা করা উচিৎ বিশ্ববাসীকে চমকে দেওয়া।’
চলতি ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’ থেকে রানার্স-আপ হয়ে ইতিহাস গড়েছে আটলান্টিক মহাসাগরের ১০টি দ্বীপ নিয়ে গঠিত ছোট দেশ কেপ ভার্দে।প্রথমবার বিশ্বকাপে এসে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্পেনের মতো পরাশক্তিকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে চমকের শুরু করেছিল দলটি, যেখানে নায়ক ছিলেন তাদের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। এরপর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র এবং সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে শেষ ৩২ নিশ্চিত করে দেশটি।
ফিফা র্যাংকিংয়ে শীর্ষ দল আর্জেন্টিনার চেয়ে ৬৩ ধাপ পিছিয়ে রয়েছে কেপ ভার্দে। আফ্রিকাতেও তাদের অবস্থান ১৩ নম্বরে।
র্যাংকিং নিয়ে না ভেবে আত্মবিশ্বাসের সঙ্গে দেশটির রাষ্ট্রপ্রধান বলেন, ‘আমাদের দলের প্রতি শতভাগ বিশ্বাস আর শতভাগ আশা আছে। খেলোয়াড়েরা যদি মাঠে শতভাগ উজাড় করে দেয় তবে আর্জেন্টিনার বিপক্ষে জয় সম্ভব। এই ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই আর্জেন্টিনা ও মেসির মুখোমুখি হব আমরা।’
দেশটির কোচ বুবিস্তা বলেন, ‘আমাদের অন্যতম লক্ষ্য ছিল বিশ্বের দরবারে নিজেদের দেশকে তুলে ধরা। এই পর্যায়ে আর্জেন্টিনা ও মেসির বিরুদ্ধে খেলতে পারাটাই আমাদের দেশের জন্য দারুণ এক অর্জন।’
অন্যদিকে মিডফিল্ডার দুয়ার্তে একে ‘স্বপ্নের মতো’ অনুভূতি হিসেবে বর্ণনা করেছেন।
ম্যাচের ফলাফল বিপক্ষে গেলেও আক্ষেপ থাকবে না জানিয়ে কেপ ভার্দে প্রেসিডেন্টের তিনি বলেন, ‘ফলাফল যা-ই হোক না কেন, আমরা মাথা উঁচু করেই বিশ্বকাপ থেকে বিদায় নেব।’
৪ জুলাই মিয়ামিতে শেষ ৩২-এর ঐতিহাসিক এই লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৯ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১৩ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬