স্পোর্টস ডেস্ক

টানা দুই মৌসুম ট্রফিশূন্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ট্রফি খরা কাটাতে দীর্ঘ ১৩ বছর পর দলটির ডাগআউটে ফিরেছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। বার্সেলোনাকে টপকে স্প্যানিশ লা লিগায় রিয়ালের আধিপত্য ফেরাতে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবারও 'স্পেশাল ওয়ান'-এর ওপরই ভরসা রাখছেন।
ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ক্লাবে যোগ দেওয়ার পর ৮৬ গোল এবং দুটি গোল্ডেন বুট জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ ও ব্যালন ডি’অরের আক্ষেপ দূর করতে পারেননি। সঙ্গে রয়েছেন চুক্তি নবায়ন করা ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম। এ ছাড়া আক্রমণভাগ শক্তিশালী করতে ১২৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে টানা হয়েছে আইভোরিয়ান উইঙ্গার ইয়ান ডিওমান্ডেকে।
রিয়ালের ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়ে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোল-কে দেওয়া সাক্ষাৎকারে ক্লাবটির সাবেক ইংলিশ তারকা স্টিভ ম্যাকমানামান বলেন, ‘ফাবিও কাপেলো যখন রিয়ালকে লিগ জিতিয়েছিলেন, তখনও ১-০ গোলের জয়ের জন্য তাঁকে সমর্থকদের থেকে দুয়ো শুনতে হয়েছিল। মাদ্রিদে জয়ের পাশাপাশি নির্দিষ্ট ধারার সুন্দর ফুটবল খেলাটাও জরুরি।’
মরিনহো বলেন, ‘প্রতিপক্ষকে সহজে হারাতে খেলোয়াড়দের যেমন দৌড়াতে হবে, ঠিক তেমনই পরিশ্রম করতে হবে। ম্যাচে নিজের খারাপ সময় গেলেও সতীর্থদের সহায়তা করতে হবে এবং নিজের সেরাটা নিংড়ে দিতে হবে।’
রিয়াল ও বার্সেলোনার ফুটবলারদের নিয়ে মরিনহো বলেন, ‘ফুটবলে সব দলেরই নিজস্ব শৈলী থাকে। রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার খেলোয়াড়দের ডিএনএতেই এই শৈলী থাকে, যা মাঠে স্বাভাবিকভাবেই ফুটে ওঠে।’
রিয়ালকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে মরিনহো বলেন, এবার মাদ্রিদ প্রচুর গোল করবে। এর আগে তাঁর প্রথম মেয়াদে রিয়াল প্রচুর গোল করার পাশাপাশি পেপ গার্দিওলার বার্সেলোনার সঙ্গে লড়াই করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছিল। তবে এবার সেই পুরোনো সাফল্যকেও ছাড়িয়ে যাওয়া উচিত এবং সাফল্যের পরিধি আরও বড় হওয়া উচিত বলে মনে করেন তিনি।
গত মৌসুমে রক্ষণের দুর্বলতায় গোল হজম করতে হওয়ায় এবার ডিফেন্স মজবুত করতে জোর দিয়েছেন মরিনহো। অ্যালভারো ক্যারেরাস ও ডিন হুইসেনের পর ডিফেন্সে আরও তিন নতুন মুখ এনেছেন তিনি। আগামী শনিবার এসপানিওলের বিপক্ষে ম্যাচ দিয়েই লা লিগায় নিজের দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষা শুরু করবেন 'স্পেশাল ওয়ান'।

.png)

ক্যাম্প ন্যুতে আল আহলির প্রতিরোধ ভেঙে গাম্পার ট্রফি নিজেদের ঘরেই রেখে দিল বার্সেলোনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) মিশরের ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে প্রাক্-মৌসুমের গুরুত্বপূর্ণ এই শিরোপা জিতেছে কাতালান ক্লাবটি।
৬ ঘণ্টা আগে
সম্প্রতি খেলার সময় আচমকা অজ্ঞান হয়ে মাঠে পড়ে যান বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। চার দিনের ব্যবধানে দুবার মাঠে ঢলে পড়েন তিনি।
১৯ আগস্ট ২০২৬
ইংল্যান্ডের ন্যাশনাল লিগ কাপের শিরোপার জয়ের পথে দারুণ এক জয় পেয়েছে বোরহ্যাম উড। আর সে জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান বিন ওয়াহিদ।
১৯ আগস্ট ২০২৬
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পর শেষ টেস্টে দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। অফ-ফর্মে থাকা ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় ব্যাটিং অলরাউন্ডার ম্যাট রেনশকে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নতুন স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে অ্যাশেজসহ ছয় ম্যাচে ২০.৩৮ গড়ে ২২৪ রান করা