স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে তুরস্ককে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া। রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের ভ্যাঙ্কুবারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল তুরস্ক। তবে অস্ট্রেলিয়ার দৃঢ় রক্ষণভাগের সামনে বারবারই খেই হারিয়ে ফেলে তুরস্কের আক্রমণভাগ। ম্যাচের ২৬তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে বসে অস্ট্রেলিয়ার নেস্টরি ইরানকুন্ডা। মাঝমাঠ থেকে আসা লং বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে তুরস্কের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ান তিনি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে অস্ট্রেলিয়া।
ঘুরে দাঁড়াতে মরিয়া তুরস্ক দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ আরও জোরদার করে। তবে ইরানকুন্ডার পাস থেকে ডি-বক্সের ভেতর দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন অস্ট্রেলীয় মিডফিল্ডার কনর মেটকাফে। ম্যাচ জুড়ে তুরস্ক বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় কোনো গোল করতে পারেনি তুরস্ক।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ৩ পয়েন্ট তুলে নিল অস্ট্রেলিয়া। অন্যদিকে গ্রুপ পর্বের শুরুতেই ২৪ বছর পর বিশ্বকাপে এসে বড় ধাক্কা খেল সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে থাকা তুরস্ক।

.png)

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ এখনো স্বাগতিকদের চেয়ে ৬৭ রানে এগিয়ে রয়েছে। শনিবার (১৫ আগস্ট) আগের দিনের ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়। তানজিদ হা
৭ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ২২৮ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের পেসে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার
১২ ঘণ্টা আগে
ডারউইন টেস্টের তৃতীয় দিনে প্রথম সেশনেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে শনিবার (১৫ আগস্ট) তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৮ উইকেটে ৪১৭ রান সংগ্রহ করেছে টাইগাররা। এর মাধ্যমে ২১৯ রানের বিশাল লিড পেয়েছে সফরকারীরা। আগের দিনের অপরাজিত দুই ব
১৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে স্বাগতিক পেসারদের বাউন্স ও সুইং সামলে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্য প্রথম সেঞ্চুরি করলেন তানজিদ তামিম। এটি তাঁরও প্রথম টেস্ট সেঞ্চুরি। নিজের এ অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন তামিম।
১৪ আগস্ট ২০২৬